শিল্প সাহিত্য

সোমবার বইমেলায় আসছে ‘সাঈফিজম’

বইমেলা উপলক্ষে লেখক সাঈফিজমের ছবি ও বইয়ের কভার. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলা উপলক্ষে লেখক সাঈফিজমের ছবি ও তার বইয়ের কভার, যা বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলায় নিজের তৃতীয় কাব্য গ্রন্থ নিয়ে আসছেন কবি সাঈফ ইবনে রফিক। নাম ‘সাঈফিজম’।

লেখক জানান, সোমবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শিলালিপি প্রকাশনীতে (স্টল নম্বর ৫৭২) পাওয়া যাবে বইটি।

৮০ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ করেছেন আদনান অভি। পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রয়োজনীয় অলংকরণ করেছেন রূপাই সোহাগ।

বাংলা কবিতায় দর্শন, আধ্যাত্মবাদ ও সমকালীন পৃথিবীর বহুমাত্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের সংমিশ্রনে ‘সাঈফিজম’ হয়ে উঠবে সাহিত্যপ্রেমীদের এক নতুন দরজা, এমনই প্রত্যাশা বইয়ের প্রকাশক জাহিদুল ইসলামের।

সাঈফ ইবনে রফিকের লেখা ‘সাঈফিজম’ এর কবিতাগুলো নিয়ে পাঠকের উদ্দেশে বইয়ের ফ্ল্যাপে লেখা, “সম্পূর্ণ নতুন অনুভবের কাব্য যা আপনাকে নিয়ে যাবে আত্মার গভীরে, যেখানে পৌঁছুনোর পথ অনুসন্ধান করছেন আপনি। শুধু কবিতা নয়, একেককটি পরিভ্রমণ। প্রতিটি ছত্র একেকটি গন্তব্য। প্রতিটি পৃষ্ঠা সহাবস্থানের অমোঘ আহ্বান।”

বিষয়:অমর একুশে বইমেলা ২০২৪ সাঈফ ইবনে রফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…