চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইটইয়ের টপ চার্টে সাঈফ ইবনে রফিকের কবিতার বই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২০
শিল্প সাহিত্য
A A

‘বাংলা কবিতার পাঠক নেই!’- দীর্ঘ দিনের এমন অভিযোগকে যেন বুড়ো আঙুল দেখালো গণমাধ্যমকর্মী ও কবি সাঈফ ইবনে রফিকের লেখা কবিতার নতুন বই ‘এখনও লকডাউন হয়নি কবিতা’! 

ডিজিটাল দুনিয়ায় বাংলা ভাষার বিস্তারে অগ্রপথিক আইটি প্রতিষ্ঠান রিদমিকের অনলাইন বই প্রকাশনা অ্যাপ বইটই-এর টপ ফাইভ চার্টে জায়গা করে নিয়েছে কাব্যগ্রন্থটি।

বইটই কর্তৃপক্ষ বলছে থ্রিলার, ক্লাসিক অনুবাদ, ছোটগল্প আর উপন্যাসের ভিড় টপকে কবিতার বই টপ চার্টে ঢুকে পড়ার ঘটনা এবারই প্রথম।

বইটই-এর মাতৃপ্রতিষ্ঠান রিদমিক ল্যাব লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) শাহরিয়ার ইমন আলভী বলেন, কবিতার বইয়ের ক্ষেত্রে এমন সাড়া আগে আমরা পাইনি। সাঈফ ইবনে রফিকের বইটির ব্যাপারে আমরা আশাবাদী। তার আরও কিছু বই বের করার ইচ্ছা আছে।

এমন সাড়া পাওয়ায় কী বলেন কবি সাঈফ ইবনে রফিক? কবির উত্তর, ‘জনপ্রিয়তা পতনের সিঁড়ি। আমি কখনোই জনপ্রিয়তা বা বইয়ের কাটতি চাই না। মহাকালে আঁচড় ফেলতে চাইলে একজন কবিকে সবার আগে এই বাজারি মোহ ত্যাগ করতে হবে। কবিতার বইয়ের বিক্রি আমজনতার সাহিত্যবোধের পরিপ্রেক্ষিতে আশাজাগানিয়া হলেও, প্রকাশকের জন্য ইতিবাচক হলেও এতে শেয়ারবাজারের মতো অতিমূল্যায়িত হওয়ার ভয় আছে। প্রকৃত কবির জন্য সেটা ক্ষতিকর।’

এটি সাঈফ ইবনে রফিকের দ্বিতীয় কাব্যগ্রন্থ। দেশের পাঠকের জন্য বইটির মূল্য ২৯ টাকা, এবং বিদেশে ০.৯৯ ডলার!

Reneta

বইটি আপনার ডিভাইসে সংগ্রহ করতে ক্লিক করুন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবিতাগল্পছোটগল্পথ্রিলারসাঈফ ইবনে রফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT