শিল্প সাহিত্য

করপোরেট ছাগলটা গরু হতে চায়

বাংলাদেশের করপোরেট ছাগল গরু হতে চায়, শিক্ষামূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামূলক ছবি যেখানে একটি গরু বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে আছে, শিক্ষার গুরুত্ব বোঝাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রকাশিত হলো কবি সাঈফ ইবনে রফিকের প্রথম গল্পের বই ‘করপোরেট ছাগলটা গরু হতে চায়’। ৩ ফর্মা, পেপারব্যাক সংস্করণে প্রকাশিত বইয়ের ভূমিকা লিখেছেন যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানভীর রাতুল। প্রচ্ছদ করেছেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী তেরেসা সাঈফ।

যুক্তরাজ্যভিত্তিক প্রকাশনা সংস্থা এন্টিভাইরাস পাবলিকেশন জানিয়েছে, বই থেকে প্রাপ্ত সব অর্থ এসওএস শিশু পল্লীকে দেয়া হবে।

বইয়ের গায়ের মূল্য ৫০০ টাকা। লেখকের অটোগ্রাফসহ ৫ হাজার টাকা, ফটোগ্রাফ/সেলফিসহ ১০ হাজার টাকা।
তবে বইটি সাধারণভাবে বাজারজাত করা হচ্ছে না।

এন্টিভাইরাস পাবলিকেশনের ফেসবুক পেইজে যোগাযোগসাপেক্ষে একটি নির্দিষ্ট ফোন নম্বরে বিকাশ করলে ডাক-মারফত ক্রেতার ঠিকানায় বইটি পাঠিয়ে দেবে প্রকাশনা সংস্থাটি।

বিষয়:সাঈফ ইবনে রফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…