চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের মুক্তিযোদ্ধা পরিচয়ে অনুতপ্ত সোহেল রানা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৫
বিনোদন
A A
সোহেল রানা একান্ত সাক্ষাৎকারে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা, প্রযোজক ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা নিজের মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করেছেন!

রবিবার (২৭ জুলাই) ফেসবুকে দেওয়া একাধিক আবেগঘন পোস্টে তিনি তুলে ধরেন চিকিৎসাসেবা নিতে গিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং হতাশার কথা।

সোহেল রানা একটি পোস্টে লিখেছেন, “বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রথম ছবি ‘ওরা ১১ জন’, প্রযোজক মাসুদ পারভেজ। ধিক তোমাকে, ধিক! তোমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা আইডেন্টিটি কার্ডকে।”

অন্য এক পোস্টে নিজের শারীরিক দুরবস্থার বর্ণনা দিয়ে তিনি জানান, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন,“দুজনের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছি কষ্ট করে টাকা জমা দেওয়ার জন্য। বসার জায়গা নেই। ২৫ জনের বসার জায়গায় ১০০ জন রোগী দাঁড়িয়ে। সিনিয়র সিটিজেন হিসেবে বা একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাতীয় পরিচয়পত্রের কোনো সম্মান নেই। কেবিনভাড়া দ্বিগুণ হয়ে গেছে। মুক্তিযোদ্ধা আইডি কার্ড কোনো কাজে আসে না। কোনো অভিযোগ নেই, শুধু একটু দীর্ঘনিশ্বাস!”

১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম বাংলা চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করেন মাসুদ পারভেজ (সোহেল রানা)। সে ছবিতে অভিনয় করেছিলেন বাস্তবের ১১ জন মুক্তিযোদ্ধা, যাঁরা রণাঙ্গন থেকে ফিরে এসেছিলেন অস্ত্র হাতে। যুদ্ধবিধ্বস্ত দেশে সে সময় সিনেমা নির্মাণ কঠিন হলেও তিনি এবং নির্মাতা চাষী নজরুল ইসলাম মিলে অসম্ভবকে সম্ভব করেছিলেন।

নায়ক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন ১৯৭৪ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে। এরপর বহু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ‘লালু ভুলু’, ‘অজান্তে’ ও ‘সাহসী মানুষ চাই’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে আজীবন সম্মাননাও পেয়েছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাসুদ রানামুক্তিযুদ্ধমুক্তিযোদ্ধালিড বিনোদনসোহেল রানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT