চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাওবা-অর্জুনের গোলে হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ’র পঞ্চম আসরে বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে বসেছে ভারতের যুবাদের কাছে। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে দর্শকশূন্য গ্যালারির সামনে প্রথম মিনিটেই এগিয়ে যায় ভারত। শেষপর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়ে বাংলাদেশের যুবারা মাঠ ছাড়ে।

খেলা শুরুর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ডানদিক দিয়ে প্রথম আক্রমণে ওঠে ভারত। রাইট উইঙ্গার ঈশান শিশোদার গোলমুখে শট ক্লিয়ার করতে পারেননি বাংলাদেশের ইউসুফ আলী। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ভারত ফরোয়ার্ড গগমসার গয়োরি। প্রথম মিনিটে ১-০তে এগিয়ে যায় দলটি।

পরে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও বাংলাদেশ কোনো সুবিধা করতে পারেনি। ভারতকেও তেমন সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। লাগাম হাতছাড়া হয় প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে। ম্যাচের দ্বিতীয় গোল আদায় করে বসে ভারত।

ভারতের বক্সের সামনে বল নিয়ে যান ইফতিয়ার হোসেন। কিন্তু বক্সের আগে বাধা দেন ভারতের ডিফেন্ডার। বল চলে যায় বাংলাদেশ অধিনায়ক মঈনুল ইসলাম মঈনের কাছে। মঈনকে পরাস্ত করে পাল্টা আক্রমণে ভারত বল সামনে বাড়ায়। দুর্দান্ত কিকে ফারপোস্টের টপকর্নার দিয়ে গোল করেন নাওবা মেইতেই, ভারতের লিড ২-০ হয়।

শেষদিকে বাংলাদেশের যুবারা আপ্রাণ চেষ্টা করলেও ভারতের রক্ষণ ভাঙতে পারেননি। উল্টো ম্যাচের ৯০ মিনিটে পাল্টা আক্রমণে আবারও গোল হজম করে বসে মঈনের দল। গোল করেন অর্জুন সিং ওনাম। ৩-০তে হেরে মাঠ ছাড়ে কোচ রাশেদ আলীর শিষ্যরা।

আগামী ২৩ সেপ্টেম্বর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ শেষ ম্যাচে লড়বে ভুটানের বিপক্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈশাননেপালবাংলাদেশভারতমঈনরাশেদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

কাকে লক্ষ্য করে সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি?

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT