চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটান পৌঁছেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ মেয়েরা

সাফ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ মেয়েরা ভুটানে পৌঁছেছেন, আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানে হতে চলা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের জন্য ৩০ সদস্যের বাংলাদেশ দল দেশটিতে পৌঁছেছে। ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে তারা পৌঁছান। মেয়দের কোচ পিটার জেমস বাটলার হলেও এবার তিনি দলের সঙ্গে থাকছেন না। ছুটিতে আছেন। তার পরামর্শেই দল পরিচালনা করছেন কোচ মাহবুবুর রহমান লিটু এবং সহকারী কোচ আবুল হোসেন। ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এমন সাত জন ফুটবলার রয়েছেন দলে, নেতৃত্ব দেবেন অর্পিতা বিশ্বাস।

লিগ পদ্ধতির আসরে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল অংশ নেবে। আসরে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। ২০ আগস্ট বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। খেলা হবে চাংলিমিথাং স্টেডিয়ামে। ২২ আগস্ট ভারত, ২৪ আগস্ট নেপালের বিপক্ষে খেলা। এভাবে পুনরায় সবার বিপক্ষে দ্বিতীয়বার খেলবে প্রত্যেক দেশ।

আসরে অংশগ্রহণ নিয়ে নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আমরা আশা করছি অভিজ্ঞ এবং অনভিজ্ঞ দুই শ্রেণির খেলোয়াড় মিলে দল ভালো করবে। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে সামনের দিকে এগোতে চাই। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

হেড কোচ মাহবুবুর রহমান লিটু বলেছেন, ‘আমাদের মেয়েরা আপনাদের নিরাশ করবে না। সিনিয়র-জুনিয়র মিলে ভালো করবে দল।’

‘সাফ বা এএফসি আসরের জন্য নিয়ম একই থাকে, একদিন পর একদিন ম্যাচ হয়। এমন হলে খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত হয়ে যায়। তবে নিয়ম আসলে সবার জন্য প্রযোজ্য, সেভাবেই আমাদের কাজ করতে হবে।’

পিটার বাটলার ও মাহবুবুর রহমান লিটুর অনুপস্থিতিতে আবুল হোসেন দলের দেখাশোনা করেছেন। তিনি বলে গেছেন, ‘বয়সভিত্তিক দলের দেখাশোনা করেছি আমি। এ পর্যায়কে আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের আশা এই দল ভালো করবে।’

Reneta

অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেছেন, ‘আমরা আপনাদের ভালো একটি আসর উপহার দিতে চাই। বয়সভিত্তিক দলে আমাদের পারফরম্যান্স বেশ ভালো। আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দেশবাসীর কাছে আমাদের একটাই চাওয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্পিতাবাংলাদেশভারতভুটানলিটুলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

আগস্ট ৬, ২০২৬

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় জুন মাসে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সূরা আন-নাস কেন এত বিশেষ?

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT