আন্তর্জাতিক

মুসলিম প্রার্থীকে ‘জিহাদি’ বলে বড়দিন বন্ধের আশঙ্কা করলেন ট্রাম্প

মুসলিম প্রার্থীকে ‘জিহাদি’ বলে বড়দিন বন্ধের আশঙ্কা করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের মিশিগানে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদকে ‘জিহাদি’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, এল-সাইয়েদ ও ডেমোক্র্যাটরা জয়ী হলে যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন চালু এবং ‘জিহাদিদের’ প্রবেশের পথ খুলে যাবে। এমনকি বড়দিন উদ্‌যাপনও বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রোববার (২৫ অক্টোবর) মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সমর্থনে মিশিগানে সমাবেশ করেন ট্রাম্প। প্রায় দুই ঘণ্টার বক্তব্যে তিনি এল-সাইয়েদের মুসলিম পরিচয় নিয়ে বারবার আক্রমণ করেন। সিনেটে প্রবেশের আগে তার জন্য মেটাল ডিটেক্টর বসানোর কথাও বলেন। তবে এল-সাইয়েদের মুসলিম ব্রাদারহুডের সদস্য হওয়ার কোনো প্রমাণ নেই। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাবেক এই জনস্বাস্থ্য কর্মকর্তা সংবিধান সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

সমাবেশে রজার্সও এল-সাইয়েদের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক থাকার অভিযোগ তোলেন। তার দাবি, এল-সাইয়েদ হামাস ও হিজবুল্লাহকে সমর্থনকারী সংগঠনগুলোর কাছ থেকে অর্থ নিচ্ছেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। চলতি মাসের এক জরিপ অনুযায়ী, মিশিগানের মাত্র ৩৫ শতাংশ ভোটার ট্রাম্পকে ইতিবাচকভাবে দেখেন।

সমাবেশে ইরান যুদ্ধ নিয়েও কথা বলেন ট্রাম্প। মিশিগানে যুদ্ধের আগে প্রতি গ্যালন পেট্রলের দাম ২ ডলার ৯১ সেন্ট থাকলেও রোববার তা বেড়ে ৪ ডলার ৮৩ সেন্টে দাঁড়ায়। তবু যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন বলে জানান তিনি। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে এ যুদ্ধ প্রয়োজন ছিল বলে দাবি করেন ট্রাম্প। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে।

জ্বালানির দাম বাড়লেও যুদ্ধের কারণে মার্কিন তেল কোম্পানিগুলো বিপুল মুনাফা করছে বলে গর্ব করেন ট্রাম্প। এদিকে সমাবেশে কয়েক ব্লকজুড়ে সমর্থকদের দীর্ঘ সারি দেখা যায়। ‘মাগা’ স্লোগানসংবলিত পোশাক পরা সমর্থকেরা তার বক্তব্যে উল্লাস করেন। রাজনৈতিক চাপের মধ্যেও বিপুল জনসমাগমের মাধ্যমে নিজের সমর্থকগোষ্ঠীকে সংগঠিত করার সক্ষমতা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।

বিষয়:জিহাদি’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিশিগান সিনেট নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…