ফুটবল

‘হামজাকে অধিনায়ক করা হবে না, এই বক্তব্যের ৪টি স্ক্রিনশট আছে’

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

‘হামজাকে অধিনায়ক করা হবে না, এই বক্তব্যের ৪টি স্ক্রিনশট আছে’

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে এসে একের পর এক কথার লড়াই চালিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কার কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি। টুর্নামেন্ট তার দলের অবস্থান খুব একটা ভালোয় নেই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে চান। ম্যাচের আগে প্রতিপক্ষের সেরা তারকা হামজা চৌধুরীর অধিনায়ক হওয়া প্রসঙ্গেও বলেছেন মুতাইরি।

বুধবার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় লড়বে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ম্যাচের আগে ৪৫ বর্ষী মুতাইরি হামজাকে নিয়ে বলেছেন, ‘আমি যদি বাংলাদেশের উপর চাপ তৈরি করতে চাই, তাহলে খুব সহজেই সেটা করতে পারি। চাইলে মাইন্ড গেম খেলতে পারি।’

‘আমি বাংলাদেশের কোচের একটি বক্তব্য ব্যবহার করতে পারি। তিনি বলেছিলেন, হামজা অধিনায়ক হতে পারবেন না, কারণ তিনি চাপ সামলাতে পারবেন না। ঠিক বলছি তো? তিনি এমন বলেননি? তিনি চারবার বলেছেন। প্রতিটি বক্তব্যের স্ক্রিনশট আমার কাছে আছে। কিন্তু আমি সেটা করতে চাই না।’

বিষয়:আবদুল্লাহ আল মুতাইরি এশিয়ান কাপ বাংলাদেশ শ্রীলঙ্কা সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ হামজা চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…