চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাদখোলা বাসে বাফুফের পথে সানজিদা-সাবিনারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের সাউথ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তাদের বহনকারী বিমান। ফুলের শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনার পর সাড়ে তিনটার দিকে ছাদখোলা বাসে ওঠেন সাবিনা-সানজিদারা।

বিমানবন্দর থেকে বাস কৃষ্ণা-মারিয়াদের নিয়ে যাবে বাফুফে ভবনে। সেখানে চ্যাম্পিয়ন কন্যাদের বরণ করবেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রধান কাজী সালাউদ্দিন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরা লাল-সবুজের দল।

তহুরা-রূপনাদের ছাদখোলা বাসটি কাকলি, জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণী-তেজগাঁও-মৌচাক ঘুরে কাকরাইল যাবে। সেখান থেকে ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর দিয়ে মতিঝিলে বাফুফে ভবনে পৌঁছবে।

সাফ ফাইনালের আগে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছিলেন সানজিদা আক্তার। দলের মিডফিল্ড তারকা লিখেছিলেন, ছাদখোলা বাসে শিরোপা উঁচিয়ে না ধরতে পারলেও তাদের সহযোগিতা করা মানুষদের জন্য জিততে চান। চ্যাম্পিয়ন হওয়ার পর সানজিদার আশা পূরণ হয়েছে। ছাদখোলা বাসে হাত নাড়িয়ে, শিরোপা উঁচিয়ে এবার তারা বাফুফের পথে।

এর আগে, দেশে পৌঁছানোর পর উৎসুক জনতার স্রোতের মুখে পড়ে চ্যাম্পিয়নরা। বিমানবন্দরে তাদের বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ক্রীড়া সচিব, বাফুফের এক্সিকিউটিভ কমিটির সদস্য। সেখানে কেক কাটা হয়, মিষ্টিমুখ করানো হয় সাবিনাদের।

সাবিনাদের জায়গা করে দিতে জনতার ঢলের মুখে পুলিশকে একটু কঠোর হতে হয়েছে। সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের সাথেও নিরাপত্তাকর্মীদের এসময় মৃদু ধাক্কাধাক্কি হয়। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর সানজিদারা ছাদখোলা বাসে উঠতে পারেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষ্ণাছাদখোলা বাসবাফুফেলিড স্পোর্টসসানজিদাসাফ চ্যাম্পিয়নশিপ-২০২২সাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা

জুন ১৫, ২০২৬

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT