চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘দরদ’-এর বিশেষ চমক কে এই সাফা মারুয়া?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
সাফা মারুয়া রেনবো রঙের শাড়ি পরা, বৃষ্টির মধ্যে সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণের শুরু থেকে আলোচনার তুঙ্গে থাকা সুপারস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’-এ বলিউড ও পশ্চিমবঙ্গ থেকে একাধিক আর্টিস্ট যুক্ত আছেন। পরিচালক অনন্য মামুন নতুন করে জানালেন, এ ছবির বিশেষ চমক হিসেবে থাকছেন সাফা মারুয়া নামে আরও এক অভিনেত্রী।

নির্মাতার ভাষ্য, সাফা ‘দরদ’ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় কাজ করলেন। পরিচালক বলেন, টুইস্টে ভরপুর দরদ’র বিশেষ চমক সাফা মারুয়া।

জানা যায়, তিনি ভিনদেশী নন, মডেলিং সেক্টরে কাজ করেন। দেশের নামী সব ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন। গত তিনমাসে ভিজ্যুয়াল মিডিয়াতেও কাজ করেছেন। মডেলিংয়ের পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে (কর্পোরেট জব) চাকরীতে যুক্ত আছেন। ‘দরদ’ সাফার প্রথম ছবি।

Banglabid

সাফা মারুয়া ও শাকিব খান একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ চ্যানেল আই অনলাইনকে সাফা মারুয়া জানান, মাসব্যাপী ভারতের বেনারসে শুটিং হলেও তিনি ১৬ দিন শুটিং করে দুর্দান্ত অভিজ্ঞতা অর্জন করেন।

বললেন, ‘শুরুতে নার্ভাস থাকলেও ধীরে ধীরে পরিণত অভিনয়ের চেষ্টা করেছি। সকলের আন্তরিকতা সহযোগিতা পাওয়ায় কাজটি সহজ হয়েছে।’

“দুই বছর যাবত ফ্যাশন মডেল হিসেবে কাজ করেছি। চেষ্টা করেছি কোয়ালিটি মেইনটেইন করে কাজ করতে। ‘দরদ’ আমার প্রথম সিনেমা। প্রথম সিনেমার ক্ষেত্রেও সেটা মাথায় রেখে করেছি। আমি মনে করি, ভালো কাজের সুযোগ সবসময় আসে না। এই সিনেমাটি হয়েছে ভালো একটি টিমের সঙ্গে। শাকিব ভাই সুপারস্টার, সুপারস্টারের ফিল্ম তো অন্যরকম হবেই। তাছাড়া এখানে বলিউডের আর্টিস্টরা আছেন। মনে হয়েছে এই কাজটি আমার জন্য বেস্ট। শাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিনে আছি এবং বলিডের রাহুল দেবের সঙ্গে বেশি দৃশ্যে থাকছি। কাজ করে মনে হয়েছে, আমার লাক প্রেফার করেছে।”

Reneta

হুট করে সিদ্ধান্ত নেওয়া কাজ অনেক সময় একটি বেশি ভালো ফলাফল দেয়। সাফা মনে করেন, দরদ-ও এমনটা হতে পারে। অনেকটা লটারির মতো।

“আমি সিনেমাতেই রেগুলার কাজ করতে চাই। এর আগে অনেক নাটকে কাজের অফার পেয়েও করিনি। আমার ইচ্ছে আছে সিনেমাতে সুপারস্টারদের সঙ্গে কাজ করার। ‘দরদ’ করার পরেই ইতোমধ্যে দুই-তিনটি সিনেমা করার সুযোগ এসেছে। কিন্তু আমি যেহেতু এই মাধ্যমে নতুন তাই সময় নিচ্ছি।”

সিনেমাতে কাজ করতে গেলে বেসিক গুণ থাকা লাগে। সাফা মনে করেন, তার মধ্যে সেইসব গুণ আছে বলেই তিনি সিনেমাতে কাজ করছেন। তার ভাষ্য, বিগ স্ক্রিনে সঠিকভাবে উপস্থাপন করার জন্য নিজেকে আরও প্রস্তুত করছি। সবার সহযোগিতা পেলে হয়তো ভালো সিনেমা করতে পারবো।

সাফা মারুয়া সমুদ্রের পাশে পোজ দিয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ‘দরদ’ মুক্তি উপলক্ষে ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ২৮ হাজারের অধিক শাকিবিয়ান ট্রেলার লঞ্চিং আয়োজনে উপস্থিত থাকার জন্য রেজিস্ট্রেশন করেছেন। বড় আয়োজনে ওইদিনই ‘দরদ’ এর রিলিজ ডেট ঘোষণা করবো।

সাইকো থ্রিলার রোমান্টিক ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিবের বিপরীতে থাকছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। জানা যায়, দুই ঈদ ছাড়া যে কোনো সময় ছবিটি বিশ্বব্যাপী পাঁচ ভাষায় মুক্তি পাবে। নির্মাতা মামুন আত্মবিশ্বাস নিয়ে জানান, দরদ যেদিন রিলিজ হবে সেদিন ঈদের আমেজ পাওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনদরদপ্যান ইন্ডিয়ানলিড বিনোদনশাকিব খানসাফা মারুয়াসোনাল চৌহান
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT