বিনোদন

নাটকে নতুন জুটি সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান

ঈদে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে নতুন জুটির এই নাটক

নাটকের জন্য নতুন জুটি সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের জন্য নতুন জুটি সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মানের ছবি, যেখানে তারা একসঙ্গে প্রকৃতির মাঝে হাসি-খুশি।. Channel i News – চ্যানেল আই নিউজ

গ্রামের ছেলে ছোটন। বাবা দরিদ্র কৃষক, একটা দোকান আছে তাদের। ছোটন পড়াশোনায় খুব ভালো। ভালো রেজাল্ট নিয়ে ডিগ্রি পাস করেছে। তার শখ ভিডিও বানানো। কিন্তু চাকরির বাজার তো খুব খারাপ, এখানে এখন অনেক ব্যাকিং লবিং লাগে। তাই প্রতি সপ্তাহে ২/৩টা ইন্টারভিউ দিয়েও সে কোনো চাকরি পাচ্ছে না। ইন্টারভিউ দিতে গিয়ে তার কাপড়ের মলিন চেহারা তার নিজের কাছেই অস্বস্তিকর ঠেকে।

তিন নম্বর ইন্টারভিউ দেওয়ার আগে তার মাথা ঘুরাতে থাকে। সে এক ঝুপরি দোকানে গিয়ে গোগ্রাসে শুধুমাত্র ডাল দিয়ে ভরপেট ভাত খেয়ে নেয়। ঐ সময়েই তুপার গাড়ির ড্রাইভার ওখানে থামে ম্যাডামকে বিকাশ করতে। তুপার চোখ যায় ছোটনের দিকে। সে দেখে একটা ছেলের ক্ষুধার্ত খাওয়া। তার কেমন যেন গা গুলিয়ে আসে। এমন নোংরা পরিবেশে কেউ এতটা আরাম করে খেতে পারে সেটা দেখে সে অস্বস্তি ফিল করে।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সে বোঝে না’। গল্পের ছোটন ও তুপা চরিত্রে এখানে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। নাটকটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। এর আগে এই জুটি ওটিটিতে কাজ করলেও নাটকে এবারই প্রথম।

নির্মাতা শ্রাবণী ফেরদৌস জানান, একজন গ্রামের কন্টেন্ট ক্রিয়েটর জীবন ও জীবিকার প্রয়োজনে শহরে যায়। কিন্তু সেখানে তার সঙ্গে ঘটতে থাকে নানা ঘটনা।

নির্মাতা বলেন, সৌম্য এবং সাদিয়া, দুজনের সঙ্গেই এটা আমার প্রথম কাজ। এটার শুটিং করেছিলাম অনেক দিন আগে, শীতের সময়। তারা দুজনেই দারুণ করেছে। দর্শক তাদের কেমিস্ট্রি ভীষণভাবে উপভোগ করবে। গল্প, নির্মাণ, অভিনয় দেখে দর্শক মজা পাবে।

শ্রাবণী ফেরদৌস জানান, নাটকটি ঈদুল আজহায়  চ্যানেল আইতে প্রচারিত হবে। আশা করি দর্শক নাটকটি দেখে তাদের অনুভূতি জানাবেন।

বিষয়:ঈদ ২০২৪ ঈদের নাটক চ্যানেল আই নাটক সাদিয়া আয়মান সৌম জ্যোতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…