জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের বরখাস্ত হওয়া উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ১৪ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা’র একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। মিজানুর রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক।







