‘নতুন এক আফগানিস্তান’কে দেখছেন শচীন

শচীন একজন ভারতীয় ক্রিকেট তারকা, স্টেডিয়ামে দাঁড়িয়ে, সাদা শার্ট ও স্যুট পরা, দর্শকদের পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের মাটিতে চলা ওয়ানডে বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। পাকিস্তানের দেয়া ২৮৩ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে জয় তুলে নেয় আফগানরা। যা নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় পাওয়ার রেকর্ড। বিশ্বমঞ্চে আফগানদের দারুণ এই জয়ে আফগানিস্তানকে নতুন রূপে দেখছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শচীন লিখেছেন, ‘এই বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স অসাধারণ কিছু ছিল না। কিন্তু তাদের ব্যাটিংয়ে শৃঙ্খলা, ম্যাচে চাপ সামাল দেয়া এবং মাঠে আক্রমনাত্মক হয়ে উঠা তাদের পরিশ্রমের ফল। এটি সম্ভবত একটি নির্দিষ্ট অজয় জাদেজার প্রভাবে হতে পারে।’
‘একটি শক্তিশালী বোলিং লাইনআপের সঙ্গে, ইংল্যান্ড ও পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে তাদের জয় একটি নতুন আফগানিস্তান দলের উথানের ইঙ্গিত দেয়। যা ক্রিকেট বিশ্বের নজরে পড়ছে, সাবাশ।’
বিশ্বকাপের আগে ভারতের সাবেক অধিনায়ক ও মিডল অর্ডার ব্যাটার অজয় জাদেজাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। ভারতের হয়ে ১৯৯২ থেকে ২০০০ সালের মধ্যে ১৯৬ ওয়ানডে ও ১৫ টেস্ট খেলেছেন শচীনের সাবেক সতীর্থ জাদেজা। দলকে নেতৃত্ব দিয়েছেন ১৩ ওয়ানডেতে।






