চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাশকতাকারীরা আরও খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
ওবায়দুল কাদের নাশকতাকারীদের বিরুদ্ধে সতর্কতা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশকতাকারীরা এখনো ঘাপটি মেরে বসে আছে। তারা আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ আশঙ্কার কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, শান্তিপু্র্ণ পথে নয়, চোরাগোপ্তা পথে তাণ্ডবলীলা চালিয়ে ক্ষমতা দখল করতে চায় বিএনপি জামাত। তারা নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না। তাদের পথ শান্তিপূর্ণ নয়, তাদের পথ দেশকে অস্থিতিশীল করে রক্তস্রোতের ওপর দাড়িয়ে ক্ষমতা দখল। এটাই তাদের মূল লক্ষ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্জনের স্থাপনাগুলোকে পূর্বপরিকল্পনার নীলনকশা অনুয়ায়ী তান্ডপলীলা চালিয়েছে বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা। বিএনপির পলাতক দন্ডিত নেতা তারেক রহমান সারা দেশ থেকে নাশকতার আসামিদের ঢাকায় জড়ো করেছে সহিংসতা চালাতে। আজকে মির্জা ফখরুল ইসলাম এত মিথ্যা কথা বলতে পারে! বিএনপি নাকি অগ্নিসন্ত্রাসে জড়িত নয়। মিথ্যাচারের জন্য ফখরুল ইসলাম নোবেল পুরস্কার পেতে পারেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডক্টর মো: আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী সহ ঢাকা ১১, ১৪, ১৫, ১৬ আসনের দলীয় সংসদ সদস্য, এসব এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্যবিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কষ্টে থাকা মানুষের জন্য এ কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেন তিনি।

Reneta

ওবায়দুল কাদের বলেন, আজকে যে পরিস্থিতি সময় আরো খারাপ হতে পারে। শত্রুরা আড়ালে আবডালে আরো প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে। বিএনপি জামাতের টার্গেট শেখ হাসিনার সরকারের পতন। আজকে সাহসী নেতার দরকার। সাহস করে এ পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত হোন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT