ক্রিকেট

জ্যোতির সাথে ক্রিকেট খেললেন সাফজয়ী সাবিনা-ঋতুপর্ণা

সাবিনা, ঋতুপর্ণা ও একজন পুরুষ ক্রিকেট খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবিনা, ঋতুপর্ণা ও একজন পুরুষ ক্রিকেট মাঠে খেলছেন, সবুজ ব্যাকড্রপের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ফিরেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন দলের অন্যতম দুই তারকা অধিনায়ক সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমাকে এবার দেখা গেল ক্রিকেট অনুশীলনেও।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয় পরিদর্শন করেছেন নারী ফুটবলের দুই তারকা। হোম ক্রিকেটে তাদের স্বাগত জানান জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সাফজয়ী সাবিনা-ঋতুপর্ণা ক্রিকেট খেলছেন, জ্যোতির সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যোতি দুই চ্যাম্পিয়নকে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখান। পরে ইনডোরে নিয়ে যান। সেখানে ক্রিকেট অনুশীলনে মাতেন দুই ফুটবলার। তাদের প্রচেষ্টা ও ক্রিকেট দক্ষতায় মুগ্ধ হয়েছেন জ্যোতি। পরে সাবিনা ও ঋতুপর্ণাকে নিজের জার্সি উপহার দেন জ্যোতি। সাবিনাও তার জার্সি উপহার দেন টাইগ্রেস অধিনায়ককে।

বিষয়:ঋতুপর্ণা জ্যোতি বিসিবি সাবিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…