চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের সবচেয়ে বড় প্রাপ্তি শাকিব খানের সিনেমা করা: সাবিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
সাবিলা বড়পর্দায় অভিনয়রত, পেছনে অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকে অভিনয় অনেকটা ছেড়ে দিয়েছেন সাবিলা নূর, আর এবছরই তার অভিষেক হয়েছে সিনেমায়। রায়হান রাফী পরিচালিত শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গেছে সাবিলাকে। গেল ঈদুল আযহায় শাকিবের সঙ্গে সাবিলার জুটি হওয়ার বিষয়টি আলোচনার জন্ম দেয়। শাকিব-সাবিলার ‘লিচুর বাগানে’ গানটি বিপুল জনপ্রিয়তা পায়।

সিনেমায় অভিনয় ও গান নিয়ে আলোচনার এই বিষয়টিকে ‘চলতি বছরের সবচেয়ে বড় প্রাপ্তি’ বলে মনে করেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সাবিলা নূর বলেন, ‘২০২৫ সালে আমার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল মেগাস্টার শাকিব খানের সিনেমা করা। সিনেমা মুক্তির পর দর্শকদের ভালোবাসাটা একেবারে কাছ থেকে অভিজ্ঞতা নেয়াটাও বড় অর্জন ছিল। সবকিছু মিলিয়ে এই বছরটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি টার্গেট করে ‘বনলতা এক্সপ্রেস’ নামে নতুন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাবিলা। ‘উৎসব’-খ্যাত নির্মাতা তানিম নূর পরিচালিত এতে আরও অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারি মন, বাঁধন, ইন্তেখাব দিনার প্রমুখ। এটি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে।

শনিবার ‘বনলতা এক্সপ্রেস’র সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাবিলা নূর বলেন, ‘এই সিনেমায় (বনলতা এক্সপ্রেস) এতো গুণী শিল্পীরা থাকছেন, তাদের সঙ্গে শুটিং অভিজ্ঞতা কেমন হবে, সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাসে এতো সুন্দর একটি চরিত্রে কাজ করবো, এটাও আমি মনে করি ক্যারিয়ারে একটা অর্জন হয়ে থাকবে। আমি চেষ্টা করবো, দর্শকের প্রত্যাশা যেন ঠিকভাবে পূরণ করতে পারি।’

সিয়াম আহমেদের বিপরীতে আরেক ছবি ‘রাক্ষস’ ছেড়ে দিয়েছেন সাবিলা নূর। এটি আগামী ঈদে মুক্তি টার্গেট করে নির্মিত হতে যাচ্ছে।

Reneta

কেন ‘রাক্ষস’ ছাড়লেন জানতে চাইলে সাবিলা নূর বলেন, আমার সঙ্গে তানিম নূর ভাইয়া প্রায় ছয়মাস আগে যোগাযোগ করেছিলেন। অনেকবার তার সঙ্গে প্রজেক্টটি নিয়ে আলাপ হয়েছে। ‘বনলতা এক্সপ্রেস’ করার জন্য তাকে আগে কমিটমেন্ট দেয়া ছিল। তাছাড়া দুটি সিনেমার শুটিং শিডিউল একেবারে একই সময়ে পড়ে গেছে।

সাবিলা নূর আরও বলেন, আমার কাছে মনে হয়েছে, দুটি সিনেমাতে চরিত্র খুবই গুরুত্বপূর্ণ এবং লম্বা সময় ধরে শুটিং হবে, তাই দুটির কাজ একই সময়ে প্রফেশনালি করতে পারতাম না। যেহেতু তানিম ভাইয়ার সঙ্গে আগে কমিটমেন্ট দেয়া, এজন্য ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বনলতা এক্সপ্রেসলিড বিনোদনশাকিব খানসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT