চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিছু লোক আমাকে ভালো হতে দিচ্ছে না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে ঝলক দেখাচ্ছেন সাব্বির রহমান। বৃহস্পতিবার সিলেটে চিটাগং কিংসের বিপক্ষে ৩ চার ও ৯ ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৮২ রান করেছেন। তবে হেরেছে তার দল। ঢাকাপর্বে ঢাকা ক্যাপিটালসের তিনটি ম্যাচে খেলা হয়নি সাব্বিরের। দলটির কোচ খালেদ মাহমুদ সুজন জানান, শৃঙ্খলাভঙ্গের কারণে মূলত তাকে খেলানো হয়নি। সাব্বির ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, কোচকে তার সমস্যা বোঝাতে ব্যর্থ হয়েছেন।

চিটাগং কিংসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে শৃঙ্খলা বিষয়ক প্রশ্নের মুখোমুখি হন সাব্বির। বিষয়টি খোলাসাও করেন। জানান, কিছু লোক তাকে ভালো হতে দিচ্ছে না।

মারকুটে ব্যাটার বলেছেন, ‘ছোট থেকেই তো সবকিছু সামলাচ্ছি। কোচের সাথে কথা হয়েছে, ফ্যামিলি ইস্যু ছিল। উনি হয়তবা বুঝতে পারেননি। ভেতরের কথাগুলা প্রেসে না বলাই ভালো। যেহেতু সাব্বির রহমান, কিছু হলেই ডিসিপ্লিনের কথা চলে আসে। চেষ্টা করি ঠিক করার জন্য। আশেপাশে কিছু লোক হয়ত ভালো হতে দিচ্ছে না, পুশ করছে আমাকে। এটা নিয়ে আসলে অত চিন্তিত না। আমার কাজ খেলা, পারফর্ম করা, সেটাই করছি এখন।’

সিলেটপর্বে একাদশে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণও করেছেন সাব্বির। জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে অভিজ্ঞ ব্যাটার বললেন, ‘খেলছি এখনো, সবাই তো স্বপ্ন দেখে। আমি তো এখনো ইয়াং বা সিনিয়র, বলতে পারেন মিক্সাপে আছি। ফিটনেস তো পড়ে যায়নি। ২-১টা ইনিংস ভালো করলে নির্বাচকরা সুযোগ করে দিলে হয়তবা কামব্যাক করব।’

নিজ চেষ্টাতেই অনুশীলন করে যাচ্ছেন সাব্বির। বলেছেন, ‘আমি আমার মতো অনুশীলন করি, মিরপুরে হয়ত করি না, সেজন্য দেখেন না। রাজশাহীতে নিজের খরচে করি। আমার প্রসেসটা ঠিক রাখতে হবে। রেগুলার অনুশীলন করি। চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য। বিপিএলে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ চেষ্টা করব ভালোমতো খেলার জন্য।’

চিটাগংয়ের বিপক্ষে খেলা ঝড়ো ইনিংসটি সাব্বিরের আত্মবিশ্বাসে বাড়তি মাত্রা যোগ করেছে। বললেন, ‘এমন ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে পরের ম্যাচের জন্য। যদিও দল জিততে পারেনি বলে এই ইনিংসটা কাজে লাগলো না। যদি ২০ রান করতাম, দল জিতত, তাতেও লাভ ছিল। ব্যক্তিগতভাবে বললে আমার কাছে খুব ভালো লাগছে এবং আত্মবিশ্বাসী অনুভব করছি এখন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগংঢাকাবিপিএল ২০২৫লিড স্পোর্টসসাব্বিরসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬

প্রথম ম্যাচের আগে ‘ফ্লাইট জটিলতায়’ উরুগুয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT