চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন মাসে সাফের তিন আসর বসছে নেপাল ও ভুটানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ০৮, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চলতি বছর সাফের তিনটি আসর বসছে। নেপাল ও ভুটানে তিন মাসে গড়াবে সেগুলো। ছেলেদের বয়সভিত্তিক অনূর্ধ্ব-২০ ও ১৭ এর দুই আসর এবং সিনিয়র মেয়েদের সাফ অনুষ্ঠিত হবে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরে। সাফের সভাপতি মোঃ সালাহউদ্দিনের সভাপতিত্বে ঢাকায় অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসবে নেপালে। প্রতিযোগিতাটি ১৬ আগস্ট শুরু হয়ে চলবে ২৮ আগস্ট পর্যন্ত। স্বাগতিক নেপালসহ মোট সাতটি দেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। দলগুলোকে ‘এ’ এবং ‘বি’ দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে থাকছে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে থাকছে তিনটি দল ভারত, মালদ্বীপ ও ভুটান।

সেপ্টেম্বর মাসে ভুটানে বসবে ছেলেদের অনূর্ধ্ব-১৭ আসর। আসরটিতেও সাতটি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে থাকছে ভারত, মালদ্বীপ ও বাংলাদেশ। ‘বি’ গ্রুপে স্বাগতিক ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতাটি ১৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

সবশেষ অক্টোবরে থাকছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। এ প্রতিযোগিতার আয়োজক নেপাল যেখানে সাতটি দল দুই ভাগে ভাগ হয়ে খেলবে। ‘এ’গ্রুপে বাংলাদেশের সাথে থাকছে ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সাথে আরও তিন দল হল শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।

ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সাফের তিন আসরের আনুষ্ঠানিক ড্র হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকানেপালপাকিস্তানবাংলাদেশভারতভুটানলিড স্পোর্টসসাফসালাহউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় সরকারকে ১ লাখ আইভি স্যালাইন দিলো ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

মোসাদ্দেককে সঠিক সময়ে নেয়া হয়েছে: মিরাজ

জুন ৮, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাজ্যের

জুন ৮, ২০২৬

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT