চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি থেকে ১ লাখ টন জ্বালানি তেল এসেছে: উৎপাদনে ইস্টার্ন রিফাইনারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ০৭, মে ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

দীর্ঘ সময় পর সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানি হওয়ায় আবারও উৎপাদনে ফিরছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি পিএলসি। কক্সবাজারের কুতুবদিয়ায় এক লাখ টন তেলবাহী জাহাজ নোঙর করার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় শুরু হওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজ ৭ মে বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকেই পুনরায় পরিশোধন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। শুরুতে দৈনিক প্রায় সাড়ে তিন হাজার টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাহাজে থাকা তেলের পরিমাণ প্রায় ১ লাখ ৯৪ মেট্রিক টন। কারিগরি সমন্বয়ের কারণে প্রাথমিকভাবে উৎপাদন সীমিত থাকবে, পরে ধীরে ধীরে তা বাড়ানো হবে।

মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমটি নিনেমিয়া’ সৌদি আরব থেকে প্রায় এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে কুতুবদিয়ায় পৌঁছায়। এই সরবরাহের ফলে কাঁচামালের সংকটে আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া রিফাইনারিটি আবার পূর্ণ সক্ষমতায় ফিরতে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে পাঁচটি ইউনিটেই উৎপাদন শুরু করা সম্ভব হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সরবরাহ সংকটের কারণে দেশে জ্বালানি তেল আমদানি ব্যাহত হয়। এর ফলে রিফাইনারিটি দীর্ঘ সময় ধরে সীমিত সক্ষমতায় পরিচালিত হচ্ছিল। পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি আংশিকভাবে চালু থাকলেও বাকি দুটি বন্ধ হয়ে যায়। নতুন তেল সরবরাহের ফলে এই সংকট কাটিয়ে উৎপাদন আবার স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ: ইস্টার্ন রিফাইনারিসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহীর যেসব এলাকায় ১৩ দিন বিদ্যুৎ থাকবে না

পরবর্তী

বিজয়ের বাড়ির সামনে কাঁদছেন একজন, ছড়িয়ে পড়েছে ভিডিও!

পরবর্তী

বিজয়ের বাড়ির সামনে কাঁদছেন একজন, ছড়িয়ে পড়েছে ভিডিও!

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শর্ত না মানলে শ্রমবাজার বন্ধই থাকবে: নুরুল হক নুর

সর্বশেষ

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬

ভর্তি ফি ছাড়াও দিতে হবে যেসব খাতে টাকা, একাদশের নতুন নীতিমালা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT