বাংলাদেশ

সংবাদ সম্মেলনে যা জানালেন ঢাকাস্থ রাশিয়ান রাষ্ট্রদূত

রাশিয়ান রাষ্ট্রদূত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাস্থ রাশিয়ান রাষ্ট্রদূত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বাংলাদেশের ও রাশিয়ার পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াড বা এ জাতীয় কোন সংস্থায় কিছুতে বাংলাদেশ সম্পৃক্ত হবে কি না, এ বিষয়ে রাশিয়া কোনো প্রেসক্রিপশন দেবে না। বরং রাশিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞায় আস্থা রাখে।

রাজধানীতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রুপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কোন সংকট হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অর্থ লেনদেনে সুইফট এর বিকল্প খুঁজছে মস্কো ও ঢাকা।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরও রাশিয়ার অর্থনীতির তেমন ক্ষতি হবে না, তবে জ্বালানির বাজারসহ বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়বে।

বিষয়:বাংলাদেশ রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…