আন্তর্জাতিক

মস্কোয় গাড়ি গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

গাড়ি দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত গাড়ি ও উদ্ধারকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ি দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত গাড়ি ও উদ্ধারকর্মী ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাশিয়ার মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে সেনাবাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, শহরের দক্ষিণাংশে সংঘটিত বিস্ফোরণে একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত হয়েছেন গাড়িচালক। পরে তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিকে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ হিসেবে শনাক্ত করেন। তিনি জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন।

তদন্ত কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরকটি গাড়ির নিচে রাখা হয়েছিল। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, এটি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার কাজ কি না- তদন্তের সময় সে বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। কারণ, এর আগেও কিয়েভের বিরুদ্ধে এমন হত্যাকাণ্ডে বিস্ফোরক ব্যবহারের নজির আছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৯০ দশকের শেষভাগ ও ২০০০ সালের শুরুতে দক্ষিণ রাশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়েছিলেন সারভারভ।

৫৬ বছর বয়সী এই কর্মকর্তা ২০১৬ সালে জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের দায়িত্ব পান।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…