আন্তর্জাতিক

ইউক্রেনের ৬৮টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

উইং কমব্যাট জেট আকাশে বিস্ফোরিত হচ্ছে, ধোঁয়া ও আগুনের ধরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

উইং কমব্যাট জেট আকাশে বিস্ফোরিত হচ্ছে, ধোঁয়া ও আগুনের ধরণ, যুদ্ধের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউক্রেনের ৬৮টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, ড্রোনগুলোর মধ্যে ৬৬টি ক্রাসনোদারে এবং বাকি দুটি ক্রিমীয় উপদ্বীপের আকাশে ভূপাতিত করা হয়।

শুক্রবার ২৬ এপ্রিল থেকে শনিবার ২৭ এপ্রিল পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদর অঞ্চল এবং বিতর্কিত ক্রাইমিয়া অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্রাসনোদর অঞ্চলে ৬৬টি এবং ক্রাইমিয়া অঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ক্রাসনোদরের আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কনড্রাতিয়েভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, তেল শোধনাগার এবং অবকাঠামোতে আক্রমণ করার চেষ্টা করেছে ইউক্রেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ। অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা শনিবার বলেছেন, রাশিয়া ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় জ্বালানি অবকাঠামো এবং বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয়:ইউক্রেন ভূপাতিত যুদ্ধ রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…