আন্তর্জাতিক

এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান রাশিয়ার

উড়ন্ত রাশিয়ার যুদ্ধবিমান আকাশে, পাখির সাথে মিল রেখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-মিগ-৩১

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ন্যাটো সদস্য এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে রাশিয়া। এর আগে এস্তোনিয়ার সরকার দাবি করে, তিনটি রুশ যুদ্ধবিমান তাদের আকাশসীমায় ১২ মিনিট ধরে অবস্থান করেছে।

আল জাজিরা জানিয়েছে, আজ (২০ সেপ্টেম্বর) শনিবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মিগ-৩১ যুদ্ধবিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম মেনে উড্ডয়ন করেছে এবং এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি।

তারা জানায়, যুদ্ধবিমানগুলো রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে কালিনিনগ্রাদ অভিমুখে যাচ্ছিল এবং আন্তর্জাতিক জলসীমার আকাশপথ অনুসরণ করেই তাদের উড্ডয়ন সম্পন্ন হয়েছে। একটি তদন্ত চালিয়ে নিশ্চিতও হওয়া গেছে যে, কোনো রাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন করা হয়নি।

তবে, এস্তোনিয়া সরকারের সাথে পশ্চিমা সামরিক জোট ন্যাটোও রুশ যুদ্ধবিমানগুলোর অনুপ্রবেশের অভিযোগকে সমর্থন করেছে এবং জানিয়েছে, ফিনল্যান্ড উপসাগরের ওপর এস্তোনিয়ার আকাশে রুশ বিমানের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

বিষয়:এস্তোনিয়া রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…