চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলার পরিকল্পনা করছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ বলেছেন: রাশিয়া আবার ইউক্রেনে বড় ধরণের হামলার পরিকল্পনা করছে। ২৪ জানুয়ারি এ হামলার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি সকালে বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিমন্ত্রী বলেন, মস্কো হাজার হাজার সৈন্য সংগ্রহ করছে, তারা গত বছর এ দিনেই ইউক্রেন আক্রমণ শুরু করে। এখন তারা গত বছরের হামলার বর্ষপূর্তি উপলক্ষে ‘কিছু করার চেষ্টা করবে’।

যদিও নিয়মিতই একের পর এক ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। সর্বশেষ ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরে এক হামলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়াও প্রাদেশিক গভর্নর বলেন, রাশিয়ান ক্ষেপণাস্ত্র দোনেৎস্ক অঞ্চলের একটি আবাসিক ভবনে আঘাত হানলে আরও আটজন আহত হয়।

এ হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সন্ত্রাস বন্ধের একমাত্র উপায় তাদের পরাজিত করা। ট্যাংক, যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েই তাদের হারাতে হবে।’

যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) সাম্প্রতিক সময়ে জানিয়েছে, ‘রাশিয়া বড় সিদ্ধান্ত নিতে পারে’ এবং ইউক্রেনের পূর্ব দিকে ‘বড় হামলা’ চালাতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাসযোগ্য নগর গড়তে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর বিকল্প নেই: মির্জা ফখরুল

জুলাই ১৫, ২০২৬

আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

মসজিদ নির্মাণই এখন ববিতার সবচেয়ে বড় স্বপ্ন

জুলাই ১৫, ২০২৬

নান্দনিক ফুটবলে মুগ্ধ দর্শক, স্পেনকেই মনে করছেন বিশ্বচ্যাম্পিয়ন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষা শেষে দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT