চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন যুদ্ধ ‘মড়ার ওপর খাড়ার ঘা’?

ইলিয়াস কমলইলিয়াস কমল
২:০০ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A
Ukraine Economy
ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। করোনা পরবর্তী নড়বড়ে অর্থনৈতিক ব্যবস্থায় ইউক্রেন যুদ্ধ হতে পারে ‘মড়ার ওপর খাড়ার ঘা’।
ইউরোপে স্মরণকালে বৃহত্তম যুদ্ধ শুরু আগেই বেড়ে গিয়েছিলো তেলের দাম। বৃহস্পতিবার  ইউক্রেনে পুতিনের সামরিক অভিযান ঘোষণার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। এশিয়াতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের (৪২ মার্কিন গ্যালন বা ১৫৯ ব্রিটিশ লিটার) দাম বেড়ে ১০১.৩৪ ডলারে উঠেছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে এর দাম ছিল ১০১.২০ ডলার।
রাশিয়ার মুদ্রা রুবলের মান রেকর্ড ৫ দশমিক ৪ শতাংশ পরিমাণে কমেছে। বড় ধরনের দরপতন দেখছে বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলো।
ইউরোপে প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ আর জ্বালানি তেলে ২৫ শতাংশই আসে রাশিয়া থেকে। স্বাভাবিকভাবেই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথম যে জিনিসটির দাম বেড়ে গেছে সেটি হলো জ্বালানি তেল।
দীর্ঘকালীন যুদ্ধের কারণে দেখা দিতে পারে আমদানি-রপ্তানি বৈকল্য। রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় গম রপ্তানিকারক। তাই রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের শক্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়িয়ে তুলবে খাবারের দাম।
ন্যাটো সদস্য দেশগুলোর সাথে মস্কোর কূটনৈতিক সম্পর্ক আগে থেকেই ভাল নেই। বড় যুদ্ধ দীর্ঘস্থায়ীভাবে নষ্ট করবে সম্পর্ক। রাশিয়ার সাথে চীনের সম্পর্ক ভালো হওয়ায় চীনও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক ক্রিমিয়ার মতো পরিণতি বরণ করলে, সামরিক জোট ন্যাটোর দুর্বলতা প্রকাশ পাবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পালে রেখে পাল্টা রণযুদ্ধ বা অর্থনৈতিক যুদ্ধের ডাক দিতে পারে পূর্ব ইউরোপের দেশগুলো।
রাশিয়ার ও ইউক্রেন দু’ দেশের অনেক মানুষেরই পাশের দেশে বড় বিনিয়োগ ও ব্যবসা স্থাপনা রয়েছে। যুদ্ধের কালো ছায়া গ্রাস করেছে এসব ব্যবসাকেও।
রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় ধাতু জাতীয় পদার্থ রপ্তানিকারক। এসব ধাতু মোবাইল ফোন ও মোটর ইন্ড্রাস্ট্রির জন্য অপরিহার্য হওয়া বাড়তে পারে এগুলোর দামও।
বিশ্লেষকরা বলছেন যুদ্ধের সবচেয়ে বড় মূল্য অর্থ-সম্পদে নয়, হবে মানব জীবনের হিসাবে। ব্যাপক প্রাণহানির আশঙ্কাতো আছেই, সাথে পাল্টে যাবে ইউক্রেন ও রাশিয়ার লাখ-লাখ মানুষের জীবন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনইউক্রেন হামলারাশিয়ারাশিয়া ইউক্রেন উত্তেজনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT