চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোনে আঁড়িপেতে গোপন তথ্য ফাঁস করছে রাশিয়া, তথ্যযুদ্ধের শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৪
আন্তর্জাতিক
A A
সাইবার হুমকি ও গোপন তথ্য ফাঁসের ঝুঁকি দেখাচ্ছে মোবাইল ফোন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনকে টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে জার্মান বিমানবাহিনীর কর্মকর্তাদের গোপন আলোচনার রেকর্ডিং ফাঁস করে জার্মানিতে আলোড়ন সৃষ্টি করেছে রাশিয়া। বিষয়টিকে পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার তথ্যযুদ্ধের অংশ হিসেবে দেখছে জার্মানি।

এবিসি নিউজ জানিয়েছে, গতকাল (৩ মার্চ) স্থানীয় সময় রোববার জার্মানির বার্লিনে একটি সংবাদ ব্রিফিংয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ফোনে আঁড়িপেতে জার্মান বিমানবাহিনীর কর্মকর্তাদের ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা সংক্রান্ত গোপন আলোচনার রেকর্ডিং ফাঁসের বিষয়টিকে রাশিয়ার তথ্যযুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, সময়টা কাকতালীয় নয়। এটি একটি তথ্যযুদ্ধ বা হাইব্রিডযুদ্ধের অংশ যা পুতিন চালাচ্ছেন। এতে একেবারেই কোন সন্দেহ নেই। এটি একটি হাইব্রিড আক্রমণ যার উদ্দেশ্য কেবলই বিভ্রান্তি ছড়ানো এবং বিভাজন তৈরি করা। আমাদের সংকল্পকে ক্ষুণ্ণ করা। এবার আমাদের একটি বিশেষ স্তরে প্রতিক্রিয়া দেখানো উচিত, তবে কম দৃঢ়ভাবে নয়।

Banglabid

বরিস জানান, সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত করছে। যে কথোপকথন ফাঁস করা হয়েছে, তার মধ্যেও চালাকি করে কোন পরিবর্তন আনা হয়েছে কিনা, সেই প্রশ্নও উঠছে। জোট সরকারের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা স্পর্শকাতর বিষয় নিয়ে যোগাযোগের ক্ষেত্রে নিরাপত্তা আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

ডয়েচ ভেলে জানিয়েছে, ‘ওয়েবএক্স’ সফটওয়্যারের মাধ্যমে সেনাদের কনফারেন্স কলে আঁড়িপাতার ঘটনা ঠিক কীভাবে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। রাশিয়া সরাসরি আঁড়িপেতেছে, নাকি জার্মান সেনাবাহিনীতই ‘সরষের মধ্যে ভূত’ রয়েছে, সেটাও জানার চেষ্টা চলছে। আঁড়িপাতার এমন ক্ষমতা থাকলে গুরুত্বপূর্ণ আরও আলোচনা রাশিয়া শুনে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। যা ফাঁস হলে জার্মানির ভাবমূর্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধে জার্মানির সরাসরি অংশগ্রহণের বিষয়ে অভিযোগ তুলছে। টাউরুস প্রয়োগ করে অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করার বিষয়ে জার্মান সেনারা আলোচনা করেছেন বলে দাবি করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনটাউরুস ক্ষেপণাস্ত্রতথ্যযুদ্ধপুতিনবরিস পিস্টোরিয়াসযুদ্ধরাশিয়াহাইব্রিডযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেইলি রোডের অগ্নিকাণ্ডে হতাহতদের ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

পরবর্তী

বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী

অগ্নিকাণ্ডের জন্য সরকারি সংস্থাগুলোর গাফিলতি দায়ী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অগ্নিকাণ্ডের জন্য রাজউক-ফায়ার সার্ভিসসহ সরকারি সংস্থাগুলোর গাফিলতি দায়ী’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT