চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে যে অস্ত্র ব্যবহারের আশঙ্কা নাকচ করল রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনে পরমাণু বা রাসায়নিক অস্ত্র মোতায়েন করতে পারে রাশিয়া, পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত এমন খবর প্রত্যাখান করেছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে এসব কথা বলেন।

রাশিয়া বলেছে, ইউক্রেন সংঘাতে নিজের লক্ষ্য অর্জন করার জন্য পরমাণু অস্ত্রের কোনো প্রয়োজন নেই মস্কোর।

তিনি বলেন, ইউক্রেনে আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি তা অর্জন করার জন্য পরমাণু অস্ত্রের প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, রাশিয়া প্রধানত (শত্রুপক্ষের) সম্ভাব্য পরমাণু হামলা প্রতিহত করার জন্য পরমাণু অস্ত্র তৈরি করেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, গণমাধ্যম ব্যাপকভাবে এই জল্পনা ছড়িয়ে দিচ্ছে যে, রাশিয়া তার বিশেষ সামরিক অভিযানে পরমাণু অস্ত্র ব্যবহার করবে অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে। কিন্তু এসব তথ্যগত আক্রমণ সম্পূর্ণ মিথ্যা।

Reneta

সের্গেই শোইগু বলেন, আমেরিকা ও ব্রিটেনসহ ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনে একটি সংঘাত বাধানোর পাঁয়তারা করে আসছিল এবং এজন্য তারা পূর্ব ইউরোপে সেনা ও সমরাস্ত্রের আনাগোনা বাড়িয়েছিল। কিন্তু তাদের সে পরিকল্পনা নস্যাত করে দিতেই রাশিয়া আগাম অভিযান চালিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ইউক্রেনকে ‘নাৎসিমুক্ত’ করার কথা ঘোষণা দেন। এই যুদ্ধে ইউক্রেনের প্রায় ৬০ লাখ মানুষ দেশ ছাড়া হয়েছেন। বহু মানুষ হতহত হয়েছেন। ইউক্রেনের বিভিন্ন জায়গায় চলছে তুমুল লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT