আন্তর্জাতিক

সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া!

উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য রাশিয়ার প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার একজন প্রতিনিধি উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য ঘোষণা দিচ্ছেন, পেছনে উত্তর কোরিয়ার পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউক্রেন যুদ্ধে মস্কোর সমর্থনে সেনাবাহিনী মোতায়েনের বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে বলে সিউলের নিরাপত্তা উপদেষ্টা দাবি করেছেন।

শনিবার (২৩ নভেম্বর) ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার অভিযোগ, পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে সহায়তা করার জন্য ১০ হাজারের বেশি সেনাসদস্য পাঠিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কিম জং উন তার সেনাসদস্যদের উন্নত প্রযুক্তি এবং যুদ্ধের অভিজ্ঞতা অর্জনে আগ্রহী।

সেনাসদস্যদের জন্য পিয়ংইয়ং কী পেয়েছে বলে সিউল মনে করে, এমন প্রশ্নের জবাবে দেশটির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা শিন ওন-সিক বলেন, পিয়ংইয়ং-এর দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সরঞ্জাম ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়াকে সরবরাহ করা হয়েছে বলে সনাক্ত করা হয়েছে।

এর আগে বিশেষজ্ঞরা বলেছিলেন, সেনাসদস্যদের বিনিময়ে উত্তর কোরিয়া সম্ভবত নজরদারি স্যাটেলাইট থেকে শুরু করে সাবমেরিন পর্যন্ত সামরিক প্রযুক্তি অর্জন করতে চায়।

গত জুনে ক্রেমলিন প্রধানের সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। এটি উভয় রাষ্ট্রকে অন্যের ওপর আক্রমণের ক্ষেত্রে ‘অবিলম্বে’ সামরিক সহায়তা প্রদান এবং পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করার জন্য আন্তর্জাতিকভাবে সহযোগিতা করতে বাধ্য।

পুতিন এই চুক্তিকে ‘যুগান্তকারী দলিল’ বলে অভিহিত করেছেন।

বিষয়:উত্তর কোরিয়া-রাশিয়াউত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়ারাশিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…