ইউক্রেনের শেষ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি রাশিয়ার

রাশিয়ার একটি যুদ্ধজাহাজ সমুদ্রে চলাচল করছে, পটভূমিতে শহর ও আকাশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইউক্রেনীয় নৌবাহিনীর শেষ যুদ্ধজাহাজটি ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়া। জাহাজটি ওডেসার দক্ষিণ বন্দরে অবস্থান করছিল।
এনডিটিভি জানিয়েছে, গত ২৯ মে, ওডেসা বন্দরে একটি জাহাজ নোঙর করার জায়গায় রাশিয়ান বিমান বাহিনীর আক্রমণে ইউক্রেনীয় নৌবাহিনীর শেষ যুদ্ধজাহাজ ‘ইউরি ওলেফিরেঙ্কো’ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ান সেনাবাহিনী।
ইউক্রেনের নৌবাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র ওলেহ চালিক বলেছেন, নৌবাহিনী যুদ্ধের সময় ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করবে না।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






