চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের প্রেসিডেন্ট নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ২২, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

রয়টার্স জানিয়েছে গতকাল (২১ মে) মঙ্গলবার কাজাখস্তানে একটি বাণিজ্য সম্মেলনে অংশ নেওয়ার পর তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি উড়োজাহাজের যন্ত্রাংশ সরবরাহের ওপর নিষেধাজ্ঞা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে তারা এটি অস্বীকার করে। কিন্তু সত্য হলো যেসব দেশের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে তারা খুচরা যন্ত্রাংশ পায় না। নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান চলাচলের নিরাপত্তা আরও খারাপ হয়েছে।

ইতিমধ্যেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট রাইসি নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান। উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলকে তদন্তের দায়িত্ব দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফও লাভরভের সুরে সুর মিলিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই ট্র্যাজেডির পেছনে অন্যতম অপরাধী হলো মার্কিন যুক্তরাষ্ট্র।

জাভেদ জারিফ বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে পারেনি। ইরানের জনগণের বিরুদ্ধে মার্কিন এসব অপরাধের তালিকার রেকর্ড রাখা হবে।

Reneta

গত রোববার ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় এক পার্বত্য অঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ উচ্চপদস্থ কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

মর্মান্তিক এই দুর্ঘটনায় রাইসিসহ হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইব্রাহিম রাইসিইরানযুক্তরাষ্ট্ররাশিয়াসের্গেই লাভরভ
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT