চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমস্যা সমাধান না হওয়ায় উদ্বেগ জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০২৫
বাংলাদেশ
A A
পল্লী বিদ্যুৎ সমিতির লোগো, রুরাল ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুতায়ণ বোর্ডের মধ্যে চলমান দ্বন্দ ও সংকট নিরসনে সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন ৮ মাসেও দাখিল না হওয়ায় এবং পেশাগত সমস্যা সমাধান না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে কর্মকর্তা কর্মচারীরা জানান, সরকারের লিখিত আশ্বাসে আরইবি-পিবিএস সিস্টেম সংস্কারে দীর্ঘদিনের চলমান আন্দোলন গত ০৫ জুন, ২০২৫ তারিখে স্থগিত করা হয়। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গত ১৭ জুন ২০২৫ তারিখে আরইবি-পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় কোম্পানি গঠনের সুপারিশ প্রণয়ন এবং সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সকল সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়নের লক্ষ্যে পৃথক দুটি কমিটিও গঠন করা হয়।

কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ করে বলেন, আন্দোলন স্থগিতের প্রায় দুই মাস অতিবাহিত হলেও অপেক্ষাকৃত সহজ এবং স্বল্প সময়ে নিষ্পত্তিযোগ্য বিষয়গুলো যেমন মামলা প্রত্যাহার, চাকরিচ্যুতদের পুনর্বহাল, লাইনক্রুদের হয়রানিমূলক বদলি স্থগিতসহ সকল হয়রানিমূলক বদলি আদেশ পুনর্বিবেচনা, সাময়িক বরখাস্ত ও সংযুক্তদের পদায়ন, চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ইত্যাদি ক্ষেত্রে দৃশ্যমান কোন অগ্রগতি নেই। এছাড়া, আন্দোলনের সময় কর্মস্থলে যোগদান করতে না পারা ৫ জন লাইনক্রুর বিষয়টিও নিষ্পত্তিহীন রয়েছে। স্বল্প সময়ে সমাধানযোগ্য বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে নিস্পত্তির জন্য গত ১৯ জুন এবং ১ জুলাই, ২০২৫ তারিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অনুরোধ জানানো সত্ত্বেও ফলপ্রসূ সমাধান পাওয়া যায়নি। যা কোনভাবেই প্রত্যাশিত নয়।

বিজ্ঞপ্তিতে কর্মকর্তা কর্মচারীরা আরো বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি দীর্ঘ আট মাসেও প্রতিবেদন দাখিল না হওয়া এবং সহজে নিষ্পত্তিযোগ্য বিষয়গুলোর সমাধান না হওয়ায় অনিয়মিত শ্রমিকদের চাকরি নিয়মিতকরণ কিংবা অন্য কোন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও চরম হতাশা বিরাজ করছে। বিরাজমান অবস্থায় কর্মী অসন্তোষ হ্রাস এবং সমিতির কর্মপরিবেশ স্থিতিশীল করতে অপেক্ষাকৃত সহজ এবং স্বল্প সময়ে সমাধানযোগ্য বিষয়গুলো চলতি মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য অনুরোধ করেন তারা। একই সাথে হয়রানির উদ্দেশ্যে আরইবি’র ছয় ধরনের অডিটিং বন্ধ করে স্থায়ী সংস্কারের পূর্ব পর্যন্ত আরইবি ব্যতীত সরকারী অন্যান্য অডিট চলমান রাখার অনুরোধ করেন তারা। অন্যথায়, মাঠ পর্যায়ে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলেও হুশিয়ারি দেন তারা।

ট্যাগ: উদ্বেগ প্রকাশদ্বন্দ ও সংকট নিরসনল্লী বিদ্যুৎ সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে

পরবর্তী

শেরপুরে পানির চাপে হঠাৎ ধসে গেল বাঁধ

পরবর্তী
শেরপুরে পানির চাপে ধসে গেছে বাঁধ, লোকজন দেখছেন ক্ষতিগ্রস্ত এলাকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে পানির চাপে হঠাৎ ধসে গেল বাঁধ

বিমান দুর্ঘটনা, ধ্বংসাবশেষ ও ধোঁয়া, বাংলাদেশে বিমান বিধ্বস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পর আরেক দেশে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT