গোপালগঞ্জ

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ প্রকাশ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা দিচ্ছেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ প্রকাশ করেন, ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এসসিপি’র পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে ইন্টেরিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতিকারীতের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোন পথ নেই।

বিএনপি মহাসচিব তার বিবৃতিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

বিষয়:উদ্বেগ প্রকাশ গোপালগঞ্জে সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…