চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসুরকে বিকৃতভাবে উপস্থাপন করায় পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্বেগ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্বেগ

সারাদেশে কিছু দুর্গা প্রতিমায় অসুরকে বিকৃতভাবে উপস্থাপনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) যৌথ বিবৃতিতে এই উদ্বেগের কথা জানায় সংগঠন দুটি।

বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দুই সংগঠন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ নিয়ে ভুল-বোঝাবুঝির কোনো অবকাশ নেই।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এক যৌথ বিবৃতিতে বলেছেন, সারা দেশে যখন বিপুল উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব আয়োজিত হয়েছে, পূজা বেড়েছে এবং সরকারও নজিরবিহীন সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তার মধ্যে এ ধরনের ঘটনা বিস্ময়কর ও দুর্ভাগ্যজনক। এর নেপথ্যে যাই থাকুক বাংলাদেশের মানুষের অভূতপূর্ব ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না।

বিবৃতিতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সারা দেশের পূজা কমিটিগুলোকে অধিকতর সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসুরউদ্বেগ প্রকাশদুর্গাপূজা ২০২৫বাংলাদেশ পূজা উদযাপন পরিষদমহানগর সার্বজনীন পূজা কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT