চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রনাথের গানে রুমা নাথের ‘প্রাণের তারে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২০, মে ২০২৩
শিল্প সাহিত্য
A A
রুমা নাথের ছবি, রবীন্দ্রনাথের গানের সঙ্গে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের হিন্দুস্থান রেকর্ড থেকে প্রকাশ হলো রবীন্দ্রনাথের গান নিয়ে বাংলাদেশের সঙ্গীতশিল্পী রুমা নাথের একক অ্যালবাম ‘প্রাণের তারে’। এই অ্যালবামে রয়েছে রবীন্দ্রনাথের পূজা ও প্রেম পর্যায়ের পাঁচটি গান।

অনির্বাণ সেনের রেকর্ডিংয়ে গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন কোলকাতার প্রখ্যাত সঙ্গীতায়োজক দূর্বাদল চ্যাটার্জি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রবীন্দ্রসঙ্গীতশিল্পী বুলবুল ইসলাম। অ্যালবামের প্রচ্ছদ করেছেন জাওয়াদ মুহতাসিম।

গানগুলো হচ্ছে- ‘তোমারি মধুর রূপে’, ‘কাঁদালে তুমি মোরে’, ‘কে বলেছে তোমায় বঁধু’, ‘যখন এসেছিলে অন্ধকারে’, ‘জীবনে যত পূজা’। গানগুলো হিন্দুস্থান রেকর্ডের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানা, স্পটিফাই ইত্যাদিতেও শোনা যাচ্ছে।

Banglabid

অ্যালবাম সম্পর্কে সঙ্গীতশিল্পী রুমা নাথ বলেন, অনেক যত্নের সাথে গানগুলো গাইবার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি! আশা করছি অ্যালবামের এ গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।

রুমা নাথ রবীন্দ্রসঙ্গীত বিষয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি কুমিল্লায় অন্তরা সঙ্গীত শিক্ষালয় নামক প্রতিষ্ঠানের পরিচালক। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশন চ্যানেলে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানরবীন্দ্রনাথ ঠাকুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অষ্টম সন্তানের বাবা হতে যাচ্ছেন বরিস জনসন

পরবর্তী

প্রখ্যাত সাংবাদিক-কলামিস্ট আহমেদুর রহমানের প্রয়াণ দিবস

পরবর্তী

প্রখ্যাত সাংবাদিক-কলামিস্ট আহমেদুর রহমানের প্রয়াণ দিবস

হজযাত্রীরা বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে উঠছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪১৯ জন হজযাত্রী নিয়ে রোববার প্রথম হজ ফ্লাইট

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT