চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী আর্জেন্টাইনের পেনাল্টি বিতর্কের পর নিয়মই বদলে গেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ০৪, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনে জুলিয়ান আলভারেজের পেনাল্টি নিয়ে বিতর্ক কম হয়নি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি নেয়ার সময় বলে দুবার ছোঁয়া লেগেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডের। রেফারি ভিএআর দেখে গোলটি বাতিল করেন। পরে ওঠে বিতর্ক। আর্জেন্টাইন তারকাকে ঘিরে সেই বিতর্কের পর নিয়মই পরিবর্তন করে ফেলল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

আইএফএবি’র পক্ষে জানানো হয়েছে, পেনাল্টি নিতে গিয়ে অসাবধানতাবশত বলে যদি দুবার ছোঁয়া লাগে, সেটা থেকে গোল বাতিল হবে ঠিকই তবে আবারও সেই খেলোয়াড় সুযোগ পাবেন শট নেয়ার। ১ জুলাই থেকে কার্যকর হবে নতুন নিয়ম। তবে ফিফা জানিয়েছে, চলতি মাসে যুক্তরাষ্ট্রে শুরু হতে চলা ক্লাব বিশ্বকাপে এটি প্রযোজ্য হবে।

আইএফএবির সেক্রেটারি লুকাস ব্রুড বিবৃতিতে বলেছেন, ‘পেনাল্টি নিতে গিয়ে ফুটবলার অনিচ্ছাকৃতভাবে শট নেয়ার পর যদি সঙ্গে সঙ্গেই অন্য পায়ে বল লাগান, তখন রেফারিরা গোল বাতিল করে দেন। নিয়মটা করা হয়েছিল ইচ্ছাকৃত দ্বিতীয় ছোঁয়ার জন্য। এমন অনিচ্ছাকৃত ছোঁয়ায় গোলরক্ষক বিভ্রান্ত হতে পারেন, এধরনের ঘটনায় বল জালে গেলে তা পুনরায় শট নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।’

গত মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মাদ্রিদ ডার্বি গড়ায় টাইব্রেকারে। তখন আলভারেজ পেনাল্টি নিতে গিয়ে পা পিছলে বলে দুবার স্পর্শ করে বসেন। যাতে গোল রেফারি বাতিল করে দেন। শেষপর্যন্ত ৪-২ গোলে পেনাল্টি শুটআউট জিতে পরের রাউন্ডে ওঠে রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভেরেজচ্যাম্পিয়ন্স লিগফিফারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে বদ্ধ ঘরে মারা যাওয়া বৃদ্ধার সংবাদে বেগম পত্রিকার প্রয়াত সম্পাদকের ছবি ব্যবহারে ক্ষোভ

জুন ৫, ২০২৬

বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত: ভারত অধিনায়ক

জুন ৫, ২০২৬

পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় ১০ জন

জুন ৫, ২০২৬

রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি দেখতে কক্সবাজারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

জুন ৫, ২০২৬

ফাইনালে ‘আক্রমণাত্মক’ মানসিকতা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT