চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে আরজু-তানহা, মুক্তি পেল ১৯ হলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত আরজু-তানহা সিনেমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক সংঘাত ও প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘রুখে দাঁড়াও’ মুক্তি পেল শুক্রবার। ছবিটি মুক্তি পেয়েছে দেশের ১৯টি সিনেমা হলে, পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু ও তানহা তাসনিয়া।

আলাদাভাবে দুজনেরই পাঁচ বছর নতুন কোনো ছবি মুক্তি পেল।

কায়েস আরজু সর্বশেষ পরীমনির সঙ্গে ‘আমার প্রেম আমার প্রিয়া’ মুক্তি পেয়েছিল। তিনি বলেন, লাস্ট ছবি মুক্তির পর কোভিড আসে। সেই কারণে ছবি কম করা হয়। আমার সাতটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। কয়েকটি সেন্সরও হয়েছে। একে একে ছবিগুলো মুক্তি পেলে দর্শকরা আমাকে নিয়মিত স্ক্রিনে পাবেন।

‘রুখে দাঁড়াও’ প্রসঙ্গে নায়ক বলেন, মাটির গল্প, কৃষ্টি কালচারের গল্প ও আমাদের প্রাত্যহিক জীবনে, পরিবারে ও সমাজে ঘটে যাওয়া গল্পের কারণে এই ছবি সবশ্রেণীর দর্শকদের ভালো লাগবে বলে আমি মনে করি। নতুন বছর শুরু হয়েছে। এই সময় দর্শক সিনেমা হলে ছবিটি দেখুক এটাই প্রত্যাশা করি।

২০১৮ সালে সর্বশেষ তানহা তাসনিয়া অভিনীত ‘ভালো থেকো’ ছবি মুক্তি পায়। বিপরীতে ছিলেন আরিফিন শুভ। এরপর কয়েকটি ছবিতে কাজ শেষ করলেও সেগুলো মুক্তি পায়নি। তানহা বলেন, মনের মতো গল্প পাচ্ছিলাম না বলে নাটকে কাজ করছি। যেসব গল্পের প্রস্তাব পাচ্ছিলাম সেগুলোতে আমার মন সায় দেয়নি।

তিনি জানান, এখন সিনেমার চেয়ে নাটকেই বেশি ব্যস্ত হয়েছেন। যখন সিনেমা কম করা শুরু করেছেন তখন নাটকে ব্যস্ত রাখার সিদ্ধান্ত নেন। ভালোবাসা দিবস এবং ঈদের কাজ নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে তার। তানহা বলেন, বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে নাটকের শুটিং করছি। সিনেমা মুক্তির খবরটি হুট করে জেনেছি। আমাকে আগে থেকে কিছু জানানো হয়নি। জানালে হয়তো সেভাবে প্রচারণায় অংশ নিতে পারতাম।

Reneta

‘রুখে দাঁড়াও’ ছবিতে কায়েস আরজু তানহা তাসনিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, নাদের চৌধুরী, সুব্রত, আঁখি চৌধুরী, আশিক প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঁখি চৌধুরীআশিককাজী হায়াৎকায়েস আরজুতানহা তাসনিয়ানাদের চৌধুরীলিড বিনোদনসিনেমাসুব্রত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT