রাজনীতি

কর বাকি থাকায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন স্থগিত

রুহুল আমিন হাওলাদার, মনোনয়ন স্থগিতের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রুহুল আমিন হাওলাদার এর ছবি, যিনি মনোনয়ন স্থগিতের কারণে আলোচনায় আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় ৮৯ লাখ টাকা কর না দেওয়ায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

রোববার ৩ ডিসেম্বর সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি আসনে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করার সময় কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় তার মনোনয়নপত্র স্থগিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

কর কমিশন থেকে পাঠানো তথ্য বিশ্লেষনে দেখা যায়, এবিএম রুহুল আমিন হাওলাদারের ২০০০ সাল থেকে ২০০৮-৯ সাল পর্যন্ত ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে।

এছাড়াও ২০১২-১৩ করবর্ষ থেকে ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত আপিলাত ট্রাইবুনালে তিন কোটি ৬৮ লাখ ৯২ হাজার ১৮৩ টাকা রাজস্ব আইনে মামলা বিচারাধীন রয়েছে।

বিষয়:জাতীয় নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়নপত্র যাচাই-বাছাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…