চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারমোসোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন রুবিয়ালেস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের বিশ্বকাপের ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে চুমু কাণ্ডের ঘটনায় বেশ কিছুদিন ধরেই চলছে তুমুল বিতর্ক। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসের দাবি, সম্মতি নিয়েই জেনিফার হারমোসোকে চুমু দিয়েছিলেন। যে কারণে পদত্যাগ করবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এবার জানালেন, হারমোসোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

পেশাদার নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো’র বিবৃতিতে হারমোসো রুবিয়ালেসের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন। সেখানে বলেছেন, ‘তিনি আমার সম্মতি ছাড়াই চুমু খেয়েছিলেন। এবং কোনো অবস্থাতেই আমি তাকে উঠাতে চাইনি।’

শুক্রবার হারমোসোর এমন দাবি অস্বীকার করেছেন রুবিয়ালেস। বলেছেন, ‘সবকিছুই সম্মতিক্রমে হয়েছে। হারমোসো কী কারণে এমন মন্তব্য করেছে তার আমার মাথায় ঢুকছে না।’ পাশাপাশি পদত্যাগ করতেও অস্বীকার করেন তিনি। এমনকি আইনি লড়াই করার কথাও জানান তিনি। পরে অবশ্য আরেক দফায় হারমোসো ‘সম্মতি দেননি’ বলে জানান।

হারমোসোর বক্তব্য ঘিরে প্রশ্ন তুলেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তাদের দাবি, রুবিয়ালেস মিথ্যা বলেননি, তা প্রমাণিত। সংস্থাটি জানিয়েছে, আরএফইএফ হারমোসো ও তার পক্ষ নিয়ে রুবিয়ালেসের উপর চেপে দেয়া প্রত্যেকটি মিথ্যা তুলে ধরবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেবে। এক্ষেত্রে ফুটপ্রো ইউনিয়নের বিবৃতিতে থাকা বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনা করা হবে।

ফেডারেশন বলেছে, তারা হারমোসোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু বরাবরেই ব্যর্থ হয়েছে।

এদিকে এই ঘটনার জেরে স্পেনের হয়ে স্পেনের বিশ্বকাপজয়ী স্কোয়াডের ২৩ জনের সঙ্গে আরও ৫৮ জন খেলোয়াড় ধর্মঘটের ডাক দিয়েছেন। রুবিয়ালেস পদত্যাগ না করা পর্যন্ত তারা জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরএফইএফমেয়েদের বিশ্বকাপ-২০২৩রুবিয়ালেসলিড স্পোর্টসস্পেনহারমোসো
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোয় মসজিদে হামলা

মে ১৯, ২০২৬

হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT