ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সলিম উদ্দিনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মো. সলিম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
মরহুমের ছেলে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুশফিকুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সলিম উদ্দিন পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জুমা ভান্ডার গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে পরিবার, সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।






