চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের কাছ থেকে ২৫ কোটি না পেয়েই ফাঁসানো হয় আরিয়ানকে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১৫, মে ২০২৩
বিনোদন
A A

২০২১ সালে বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ানকে মাদক কাণ্ডে গ্রেপ্তার করেছিল ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সেই ঘটনা পুরো ভারতে তোলপাড় ফেলে দেয়। সে সময় এনসিবির জোনাল হেড ছিলেন সমীর ওয়াংখেড়ে। সেই সমীরের বিরুদ্ধে শুরু হয়েছে সিবিআই তদন্ত। সেই তদন্তে বিস্ফোরক তথ্য প্রকাশ করলো সিবিআই।

সিবিআই বলছে, শাহরুখের কাছ থেকে মোটা অঙ্কের টাকা না পেয়েই নাকি আরিয়ানকে মাদক মামলায় ফাঁসায় সমীর। সম্প্রতি সমীর ওয়াংখেড়ের চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি চালানো হয় সিবিআইয়ের তরফে। তার বাড়ি থেকে উদ্ধার হয় বেশ বহুমূল্যের জিনিস।

সমীরের বিরুদ্ধে সিবিআইয়ের করা মামলায় স্পষ্টভাবে উল্লেখ আছে, শাহরুখের কাছ থেকে ২৫ কোটি টাকা দাবি করেছিলেন সমীর। নয়তো আরিয়ানের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। শেষমেষ রফা হয় ১৮ কোটি টাকায়। ৫০ লক্ষ টাকা আগাম দেওয়া হয়েছিল এক আধিকারিককে। তারপরেও বাকি টাকার জন্য ফাঁসানো হয় আরিয়ানকে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ অক্টোবরে প্রমোদতরীতে অভিযানের পর এনসিবি দাবি করে, কোকেন, মেফেড্রোন, গাঁজা, এমডিএমএ ট্যাবলেট সহ বাজেয়াপ্ত করেছিল তারা। আরিয়ান খান ছাড়াও আরবাজ খান এবং মুনমুন ধামেচাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এই মামলায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতে এই অভিযোগের প্রেক্ষিতে কোনও সঠিক তথ্যপ্রমাণ পেশ করতে পারেননি সমীর ওয়াংখেড়েরা। পরে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল এই মামলায়। ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হলেও আরিয়ানকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, আরিয়ানের কাছে কোনও মাদক পাওয়া যায়নি। এদিকে সমীর ওয়াংখেড়েকে চেন্নাইয়ের ট্যাক্সপেয়ার সার্ভিসে বদলি করে দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ানবলিউডশাহরুখসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকার জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রীরা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত ২

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT