অন্যান্য খেলা

রোয়িং: ছেলেদের হাসি আয়ারল্যান্ডের, আরেকটি স্বর্ণ ব্রিটেন মেয়েদের

লাইটওয়েট দ্বৈত স্কালস রোয়িং

বাংলাদেশের রোয়িং দল স্বর্ণ জয়ী, হাসি ও উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশি রোয়িং খেলোয়াড় স্বর্ণপদক জেতার পর উল্লাসে মেতে উঠেছেন, পানিতে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিন্টান ম্যাকার্থি এবং পল ও’ডোনোভান ছেলেদের লাইটওয়েট দ্বৈত স্কালস রোয়িংয়ে স্বর্ণ এনে দিয়েছেন আয়ারল্যান্ডকে। আসরের সপ্তম দিনে এসে আয়ারল্যান্ডের সবমিলিয়ে দ্বিতীয় স্বর্ণপদক এটি। পথে তারা হারিয়েছে ইতালি ও গ্রিসকে।

আয়ারল্যান্ড রোয়িং দলের আগে তিনটি ওয়ার্ল্ড শিরোপা, দুটি ইউরোপীয়ান শিরোপা এবং ২০২০ টোকিও অলিম্পিকে স্বর্ণ রয়েছে। প্যারিস অলিম্পিকেও তারা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখল। তাদের সময় লেগেছে ৬ মিনিট ১০ দশমিক ৯৯ সেকেন্ড।

ইভেন্টে রৌপ্যপদক জিতেছে ইতালি। দলটির সময় লেগেছে ৬ মিনিট ১৩ দশমিক ৩৩ সেকেন্ড। ব্রোঞ্জ জিতেছে গ্রিস, সময় লেগেছে ৬ মিনিট ১৩ দশমিক ৪৪ সেকেন্ড।

অন্যদিকে, টোকিও অলিম্পিকে ০.০১ সেকেন্ডে পদক জিততে না পারা ব্রিটেনের এলিমি ক্রেইগ ও ইমোজেন গ্রান্ট প্যারিসে স্বর্ণ পদক জিতেছেন। ইভেন্টে ব্রিটেন দলের সময় লাগে ৬ মিনিট ৪৭ দশমিক ০৬ সেকেন্ড।

রৌপ্য জিতে নিয়েছে রোমানিয়া। তাদের সময় লাগে ৬ মিনিট ৪৮ দশমিক ২৮ সেকেন্ড। ৬ মিনিট ৪৯ দশমিক ২৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে গ্রিস।

বিষয়:আয়ারল্যান্ড ইতালি গ্রিস গ্রেট ব্রিটেন প্যারিস অলিম্পিক-২০২৪ রোমানিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…