ক্রিকেট

মিরপুরে রনির ১৪১ রানের ইনিংস, মিরাজের ঝড়ো ফিফটি

বাংলাদেশি ক্রিকেটার রনি ব্যাটিং করে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে ক্রিকেট ম্যাচে বাংলাদেশি ক্রিকেটার রনি ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রনি তালুকদারের বিধ্বংসী সেঞ্চুরি, মাহিদুল ইসলাম অঙ্কন ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে রানের পাহাড় গড়েছে মোহামেডান। মিরপুরে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে
সাদা-কালোরা তুলেছে ৩১৭ রান।

ঢাকা প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ার লড়াইয়ে রয়েছে মোহামেডান ও প্রাইম ব্যাংক। শের-ই-বাংলা স্টেডিয়ামে আসরের সুপার লিগের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ক ইমরুল কায়েসের উইকেট হারায় মোহামেডান। ব্যক্তিগত ৮ রানে এ বাঁহাতি ওপেনারকে ফেরান শেখ মেহেদী। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান রনি। তীব্র গরমের মাঝে ৪৫ ওভার পর্যন্ত ক্রিজে কাটান। ১৩১ বলে ৯টি ছয় ও ৮টি চারে খেলেন ১৪১ রানের বিধ্বংসী
ইনিংস খেলে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে শাহাদাত হোসেন দীপুর হাতে ক্যাচ দিয়ে আউট হন।

রনি ও অঙ্কন তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৩৮ রান। অঙ্কন ৭৭ বলে ৫০ রান করে রুবেল হোসেনের বলে বোল্ড হন। মাহমুদউল্লাহ রিয়াদ ২২ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন। ৭টি চার ও ১টি ছয়ে ২৯ বলে ৫৩ রানের
অপরাজিত ইনিংস খেলেন মিরাজ। আরিফুল হকের ১৩ বলে ২১ রানের ক্যামিওতে তামিম ইকবালের দলের বিপক্ষে তিনশ পেরোয়া মোহামেডান।

বিষয়:ডিপিএল ফিফটি মিরপুর মিরাজ মোহামেডান রনি তালুকদার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…