চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামকে হত্যার চেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ২৭, মে ২০২২
জনপদ, নারায়ণগঞ্জ
A A
আসামি হাসপাতালে শুয়ে থাকা ব্যক্তি, মাথায় স্নান, আইসিইউতে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামকে হত্যার চেষ্টা করেছে রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশারফ ও তার বাহিনীর সদস্যরা। হামলাকারীরা তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে। এ সময় তাকে বাচাঁতে গিয়ে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৪ জন।

শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বিকেল ৩ টার দিকে নাওড়া গ্রামে মুসা মিয়ার বাড়ীতে তার পিতা মরহুম মজলু মিয়ার কুলখানীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর কিছুক্ষণ পর সন্ত্রাসী মোশারফসহ তার বাহিনীর লোকেরা বাড়ি ঘিরে এলোপাথারি গুলিবর্ষণ, ইটপাটকেল ও টেটা নিক্ষেপ শুরু করে। এসময় তাকে চারদিক থেকে লোকজন ঘিরে প্রাণ রক্ষার চেষ্টা করে বলে জানান তিনি।

সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হয় রংধনু গ্রুপের এমডির পিএস জিহাদ ও কাউসার নামে এক যুবক। এছাড়া তাদের ছোড়া ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন রংধনু গ্রুপের পরিচালক সফিকুল ইসলাম ও আওলান হোসেন । পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে র‍্যাব পুলিশ গিয়ে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এ ব্যাপারে মুসা মিয়া বলেন, আমার বাবার কুলখানী অনুষ্ঠানে রংধনু গ্রুপের চেয়ারম্যান দাওয়াত করলে তিনি আসেন। কিন্তু আসার কিছুক্ষণ মোশারফসহ তার লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়ি ঘিরে গুলিবর্ষণ করে। ইটপাটকেল নিক্ষেপ করে। বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর করে। এসময় তাদের ছোঁড়া গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. আমীর খসরু বলেন, হামলার খবর পেয়ে সাথে সাথে পুলিশ, র‍্যাব গিয়ে অবরুদ্ধ অবস্থায় রংধনু গ্রুপের চেয়ারম্যানকে উদ্ধার করে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ, র‍্যাব, জেলা গোয়েন্দা পুলিশ মোতায়েন রাখা আছে।

ট্যাগ: নারায়ণগঞ্জরূপগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিপুণ জানালেন লড়াকু মনোভাবের শক্তির উৎস

পরবর্তী

মাঙ্কিপক্সের জন্য এখনই গণটিকার প্রয়োজন নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরবর্তী
মাঙ্কিপক্সের জন্য পরীক্ষার জন্য নমুনা টেস্ট টিউবের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঙ্কিপক্সের জন্য এখনই গণটিকার প্রয়োজন নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী শেখ হাসিনা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে অর্থসংকটে সরকার

সর্বশেষ

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আগস্ট ৩১, ২০২৬

আজ মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেলের প্রস্তাব: কার্যকর হবে যেভাবে

আগস্ট ৩১, ২০২৬

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT