ফুটবল

‘রোনালদো ফিরে আসবেন এটাই সবাই চায়’

‘রোনালদো ফিরে আসবেন এটাই সবাই চায়’

ক্রিস্টিয়ানো রোনালদোর জাতীয় দল সতীর্থ ভিতিনহা চান সকল সংকট কাটিয়ে মহাতারকা ফিরে আসুক পর্তুগিজ জার্সিতে। কয়েকদিন আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য সিআর সেভেনকে সাময়িক বহিস্কার শাস্তি দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। সেটি নিয়ে দেশটিতে চলছে তীব্র বিতর্ক ও নানা আলোচনা।

পর্তুগাল দলের তারকা মিডফিল্ডার ভিতিনহা চলতি নানা আলোচনার মাঝেই আশা করলেন কোচ হোর্হে জেসাসের সঙ্গে বিরোধ মিটিয়ে জাতীয় দলে ফিরে আসবেন রোনালদো।

‘এটি ছিল একটি উত্তাল আন্তর্জাতিক বিরতি। আশা করি, সবকিছু যেন ভালোভাবে মিটে যায়। চাই রোনালদো ফিরে আসুক এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক। সত্যি বলতে, সবাই এটাই চাই। আশা করি তিনি ফিরে আসবেন এবং সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

নেশনস লিগ চলাকালীন কোচ জেসাসের সঙ্গে মতবিরোধের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। ঘটনায় তাকে ঘিরে পর্তুগিজ ফুটবলে সংকট তৈরি হয়। শাস্তির প্রক্রিয়াও শুরু করে ফেডারেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ বিবৃতিতে ক্ষমা চেয়েছেন রোনালদো, সতীর্থদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি কৃতকর্মের জন্য শাস্তি মেনে নেয়ার কথাও বলেছেন।

বিষয়:পর্তুগাল ফুটবল ফেডারেশন ভিতিনহা রোনালদো হোর্হে জেসাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…