চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো ইউনাইটেডের মালিক হলে সমস্যা ‘সমাধান’ হয়ে যেত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো হাসছেন, পুত্রের সঙ্গে আনন্দিত, ফুটবল পুরস্কার হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েক মৌসুম ধরে চেনাছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। অধারাবাহিক পারফরম্যান্সে চলতি মৌসুমে চাকরি হারিয়েছেন কোচ এরিক টেন হাগ। নতুন পর্তুগিজ কোচ রুবেন আমোরিমের অধীনেও রেড ডেভিলরা ধারাবাহিক হতে পারছে না। সমস্যা কোচে নয়, অন্যকোথাও। ক্লাবের মালিক হলে সেই সমস্যা এতদিনে সমাধানও করে ফেলতেন দলটির সাবেক ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। এমন জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুক্রবার গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ৩৯ বর্ষী রোনালদো বলেছেন, ‘প্রিমিয়ার লিগ হচ্ছে বিশ্বের সবচেয়ে কঠিন লিগ। এখানে সব দলই ভালো, সব দলই লড়াই করে, সবাই একই তালে ছোটে, সব খেলোয়াড়ই শক্তিশালী। ফুটবল এখন অনেক আলাদা। এখন আর সহজ খেলা নেই। দেড়বছর আগেও বলেছিলাম এবং বলতেই থাকব- সমস্যাটা কোচের নয়।’

‘এটা একটা অ্যাকুরিয়ামের মতো। ভেতরে যদি মাছ থাকে এবং কোনোটা যদি অসুস্থ হয়, তাহলে তাকে বাইরে নিয়ে যান। সমস্যা ঠিক না করে তাকে যদি আবার অ্যাকুরিয়ামে রেখে দেন তাহলে আবার অসুস্থ হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের সমস্যা এখন এমনই। সমস্যাটা সবসময় কোচের হয় না। এটা অনেক সময় এরচেয়েও বেশি গুরুতর হয়।’

Banglabid

‘আমি যদি ক্লাবের মালিক হতাম, এই জিনিসগুলো আগে পরিষ্কার করব। সেখানে যা খারাপ মনে হতো তা সামঞ্জস্য করব।’

সৌদি প্রো লিগের দল আল নাসেরে দারুণ এক মৌসুম পার করছেন রোনালদো। তাতে গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভবিষ্যতে বড় ক্লাবের মালিক হওয়ার ইঙ্গিতও দিয়েছেন।

‘আমি কোচ নই। কখনও তা হতেও চাই না। ক্লাবের সভাপতি? না, সেটাও নই, হয়তো ক্লাবের মালিক। এসব আসলে নির্ভর করবে মুহূর্তের উপর এবং সঠিক সুযোগের উপর।’

Reneta

এরপরই জানতে চাওয়া হয় ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজারদের সঙ্গে রোনালদোর কোনো যোগাযোগ হচ্ছে কিনা। সরাসরি জবাব না দিলেও ভবিষ্যতে ‘বড় ক্লাবের’ মালিক হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড। বলেছেন, ‘আমি এখনও খুব ছোট, আমার সামনে অনেক পরিকল্পনা এবং স্বপ্ন রয়েছে। কিন্তু আমার কথাগুলো চিহ্নিত করতে পারেন, কোনো একদিন বড় ক্লাবের মালিক হবো। এটা নিশ্চিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমোরিমআল-নাসেরইউনাইটেডগ্লোব সকার অ্যাওয়ার্ডটেন হাগদুবাইপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT