ফুটবল

রোনালদো-সিলভার দেখা হতে পারে আল নাসেরে

রোনালদো উচ্ছ্বাসিত, ফুটবল মাঠে সিলভার ট্রফি হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুত ম্যাচের পর রোনালদো সিলভার ট্রফি হাতে উচ্ছ্বাস প্রকাশ করছেন, ফুটবল মাঠে আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে স্বদেশি বের্নার্দো সিলভার দেখা হতে পারে সৌদি আরবের ক্লাব আল নাসেরে। ২৮ বর্ষী পর্তুগিজ মিডফিল্ডার সম্প্রতি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জিতেছেন।

সৌদি প্রো লিগের দল আল নাসের মরক্কোর মিডফিল্ডার হাকিম জিয়েচকে দলে আনার চেষ্টা করছিল। তারা জিয়েচের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে। সেখানে সমস্যা ধরা পড়ে। ওই পরীক্ষায় দেখা গেছে ৩০ বর্ষী তারকার হাঁটুতে সমস্যা রয়েছে।

ক্লাব কর্তৃপক্ষকে এখন অন্য সম্ভাবনার দিকে দৃষ্টি দিতে হচ্ছে। তালিকায় রয়েছেন ট্রেবলজয়ী সিলভা। চেলসি তারকার সঙ্গে চুক্তি না হলে সিলভার দিকেই আগ্রহ বেশি ক্লাবটির। তাতে আল নাসেরে দেখা হতে পারে পর্তুগিজ মহাতারকার সাথে।

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল সম্পন্ন করেছেন সিলভা। পিএসজি, আল নাসেরসহ কয়েকটি ক্লাব আগ্রহী তাকে দলে নিতে।

বিষয়:আল-নাসের জিয়েচ পর্তুগাল ম্যানচেস্টার সিটি রোনালদো সিলভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…