ফুটবল

আগে লিড পেয়েও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র বাংলাদেশের

আগে লিড পেয়েও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র বাংলাদেশের

আজারবাইজানের বাকুতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। রোববার বাছাইপর্বে ‘জি’ গ্রুপের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি বায়েজিদ-আজিমরা।

ম্যাচের শুরু থেকেই ইতিবাচক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন মোহাম্মদ বায়েজিদ। দিনের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষেও গোল করেছিলেন এই তরুণ ফুটবলার। ইন্দোনেশিয়ার বিপক্ষে তার গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধের বড় একটা সময় পার করে বাংলাদেশ।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হজম করে সমতায় ফিরতে হয় বাংলাদেশকে। এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা চালালেও আর কোনো দল জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ে প্রতিযোগিতায় তিন ম্যাচে দুটি ড্র হল বাংলাদেশের। এর আগে ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করে আসর শুরু করেছিল তারা। তবে দিনের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচে শুরুতেই বায়েজিদের গোলে এগিয়ে গেলেও দুবার নিজেদের জালে বল জড়ালে হারতে হয় দলকে। পর্তুগালের হয়ে অন্য গোলটি করেন রুবেন কুইরোজ।

বিষয়:অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ইন্দোনেশিয়া বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…