চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর সৌদি ক্লাব আল-নাসেরে যোগদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো নতুন ক্লাবে যোগদান করে জার্সি দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ চলাকালীন সময়ে সৌদি আরবের ক্লাব আল-নাসের এফসির সঙ্গে সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো চুক্তি করতে চলেছেন বলে খবর বের হয়। এবার সেই খবরের সত্যতার প্রমাণ পাওয়া গেল। এশিয়ার ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের গ্রীষ্ম মৌসুম পর্যন্ত সিআর সেভেন চুক্তি করেছেন।

গণমাধ্যমের বরাতে জানা গেছে, বাৎসরিক ৭৫ মিলিয়ন ডলার পারিশ্রমিকে আল-নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্লাবটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চুক্তি সম্পাদনের পর আল-নাসেরের বিবৃতিতে রোনালদো বলেন, ‘আমি একটি ভিন্ন দেশে একটি নতুন ফুটবল লিগ উপভোগ করতে পেরে রোমাঞ্চিত।’

‘আল-নাসের সৌদি আরবে ছেলে এবং মেয়েদের ফুটবলের জন্য যে উন্নয়ন করছে সেই দৃষ্টিভঙ্গি খুবই অনুপ্রেরণাদায়ক। বিশ্বকাপে সৌদি আরবের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বড় ফুটবল উচ্চাকাঙ্ক্ষা এবং সম্ভাবনার দেশ।’

‘আমি সৌভাগ্যবান যে, ইউরোপীয় ফুটবলে জেতার যে লক্ষ্য স্থির করেছিলাম, তার সবই জিতেছি। এখন অনুভব করছি যে এশিয়াতে আমার অভিজ্ঞতা ভাগ করে নেয়ার এটাই সঠিক মুহূর্ত। আমার নতুন সতীর্থদের সঙ্গে যোগ দেয়ার জন্য উন্মুখ হয়ে আছি। সাফল্য অর্জনের জন্য তাদের সঙ্গে মিলে ক্লাবকে সাহায্যের জন্য অপেক্ষা করছি।’

আল-নাসের এফসি তাদের অফিসিয়াল টুইটারে লিখেছে, ‘ইতিহাস সৃষ্টি হচ্ছে। এটি এমন এক চুক্তি স্বাক্ষর যা শুধুমাত্র আমাদের ক্লাবকে আরও বেশি সাফল্য অর্জন করতে অনুপ্রাণিত করবে না, বরং আমাদের লিগ, জাতি এবং ভবিষ্যত প্রজন্মের ছেলে-মেয়েদের নিজেদের সেরা সংস্করণ হতে অনুপ্রাণিত করবে। ক্রিশ্চিয়ানোকে তার নতুন বাড়িতে স্বাগত জানাই।’

ক্লাবটির চেয়ারম্যান মুসাল্লি আল-মুয়াম্মার বলেন, ‘এই চুক্তি কেবল একটি নতুন ঐতিহাসিক অধ্যায় লেখার চেয়েও বেশি কিছু। রোনালদো খেলোয়াড় বিশ্বের সমস্ত ক্রীড়াবিদ এবং যুবকদের জন্য একটি বিশাল দৃষ্টান্ত। আল-নাসেরে তার উপস্থিতিতে ক্লাব, সৌদির খেলাধুলা এবং ভবিষ্যত প্রজন্মের জন্য আরও সাফল্য অর্জন করতে আমরা এগিয়ে যাব।’

ট্যাগ: আল-নাসের এফসিরোনালদোলিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নদী পার হতে গিয়ে মা ও শিশুর মৃত্যু

পরবর্তী

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

পরবর্তী
ধোঁয়ায় ঢাকা পথের পাশে মানুষজন হাঁটছেন, ধোঁয়া ও কুয়াশার মধ্যে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমিত করোনাভাইরাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন থেকে আসা একজনের ওমিক্রন নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT