ফুটবল

মাঠে ফিরে যে বার্তা দিলেন রোনালদো

ক্রিকেটাররা মাঠে উল্লাসে ভরা, জয় উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আল হিলালের বিপক্ষে সৌদি সুপার কাপের সেমিফাইনাল খেলতে গিয়ে লাল কার্ড দেখেছিলেন আল নাসেরের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন তিনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন বার্তাও।

আবু ধাবিতে খেলার প্রায় শেষদিকে প্রতিপক্ষের খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। আচরণবিধি ভঙ্গ করে সরাসরি লাল কার্ড দেখেন, পড়েন দুই ম্যাচের নিষেধাজ্ঞায়। এরপর শাস্তি কমে এক ম্যাচে নেমে এসেছে।

সৌদি কিংস কাপে আল খালিজের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘জয় নিয়ে বেশ খুশি। এ ধারা চলমান থাকুক!’

সৌ প্রো লিগে শক্ত অবস্থানে থাকলেও ভালো নেই রোনালদোর আল নাসের। টেবিলের দুইয়ে থাকলেও শিরোপার আশা প্রায় শেষ হয়েছে দলটির। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৮০, আল নাসেরের পয়েন্ট ৭১।

বিষয়:আল হিলাল আল-নাসের পর্তুগাল রোনালদো সৌদি সুপার কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…