চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বয়সের চেয়ে বেশি গোলে বছর শেষ করলেন রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো উল্লাসে ভরা, পর্তুগাল জয়ের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সাল শেষ হতে মাত্র কিছু সময় বাকি। পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ৪০ বছর হলেও তিনি এখনও নিয়মিত খেলে যাচ্ছেন। ২০২৫ সালে চল্লিশ পেরোনো রোনালদো তার বয়সের চেয়েও বেশি গোল করেছেন। ২০২৫ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৪১ গোলে বছর শেষ করেছেন এ মহাতারকা।

২০২৫ সাল রোনালদোর জন্য বেশ সফলতার বছর। জুনে উয়েফা নেশনস লিগে স্পেনের বিপক্ষে ২-২ গোলের ড্র করার পর পেনাল্টি টাইব্রেকারে স্পেনকে হারিয়ে শিরোপা জেতেন। দলগত পুরস্কারের চেয়ে ব্যক্তিগত পুরস্কারে বেশ এগিয়ে রোনালদো। গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০২৫ এ মধ্যপ্রাচ্যের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

টানা তিনবার গ্লোব সকারের বর্ষসেরার পুরস্কার জেতা রোনালদো সৌদি প্রো লিগে মোট ৩৫ গেল করেছেন, জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার বা গোল্ডেন বুট। ২০২৫ সালে কিংস কাপ ও সৌদি সুপার কাপের ফাইনালে উঠলেও রানার্সআপ হয়েছিল তার দল।

রোনালদোর এ বছরে অ্যাসিস্টের সংখ্যা কম। ২০২৫ সালে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা মোট চারটি অ্যাসিস্ট করেছেন। সৌদি প্রো লিগ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগো মোট তিনটি অ্যাসিস্ট এবং জাতীয় দলের হয়ে মাত্র একটি অ্যাসিস্ট করেছেন ৪০ বর্ষী রোনালদো।

রোনালদো ২০২৫ সালে একটি লাল কার্ড এবং তিনটি হলুদ কার্ড দেখেছেন। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন। রেফারি অবশ্য তার আগে রোনালদোকে হলুদ কার্ড দেখান। পরে ভিএআর পর্যালোচনার পর হলুদ বাদ দিয়ে লাল কার্ড দেন। এছাড়া সৌদি প্রো লিগে ২টি হলুদ কার্ড দেখেন। মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় হতে যাওয়া বিশ্বকাপের টিকিটও কেটেছে তার দল।

রোনালদো ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৯৫৬ গোলের দেখা পেয়েছেন। এক হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে ঘোষণা দিয়েছেন, ‘যদি চোটমুক্ত থাকি, আমি অবশ্যই ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছাব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরনেশনস লিগপর্তুগালবিশ্বকাপ-২০২৬রোনালদোলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT